,

রাজধানীতে আটক ১২ জঙ্গি তিন দিনের রিমান্ডে

news-image

জঙ্গি সংগঠন আল-কায়দা বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টাসহ আটক ১২ জঙ্গির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শুক্রবার (০৩ জুলাই) তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জালালউদ্দিন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মোল্লা প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বুধবার (০১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৠাব। আটকের পর এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৠাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বলেন, আটকদের মধ্যে প্রধান সমন্বয়করী মওলানা মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা মুফতি জাফর আমিন রয়েছেন। তারা বাংলাদেশে দক্ষিণ এশিয়া ভিত্তিক আল কায়দার কার্যক্রম চালিয়ে আসছিল। বুধবার (জুলাই ০১) সকাল সাড়ে ৬টায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে মাইনুল ইসলাম, উপদেষ্টা মুফতি জাফর আমিন, সক্রিয় সদস্য সাইদুল ইসলাম, মোশাররফ হোসেন এবং আব্দুর রহমান বেপারীকে আটক করে ৠাব। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন থেকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনটির সক্রিয় সদস্য আল-আমিন, মোজাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবুল হাশেম, রবিউল ইসলাম এবং হাবিবুল্লাহকে আটক করে। পরবর্তীতে তৃতীয় দফায় বুধবার দিনগত রাত ১টায় মিরপুর-১ নম্বর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ৬৮ বর্ধনবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে শহিদুল ইসলাম, আলতাব হোসেনকে আটক করে ৠাব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে