,

চলন্ত মাইক্রোবাসে ধর্ষণচেষ্টা: গ্রেফতার ২ জন কারাগারে

news-image

রাজধানীর উত্তরায় চলন্ত মাইক্রোবাসে অন্তঃস্বত্ত্বা তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার দু'জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন-জাহিদুল ইসলাম ও রুবেল। শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করে পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার গভীর রাতে উত্তরা-৪ নম্বর সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার রাতে বিমানবন্দর রেলস্টেশন থেকে বেরিয়ে গাজীপুরে যাওয়ার জন্য যানবাহন খুঁজছিলেন পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা এক তরুণী। এ সময় তাকে পৌঁছে দেওয়ার কথা বলে মাইক্রোবাসে তুলে নেয় জাহিদুল ও রুবেল। এরপর চলন্ত মাইক্রোবাসে তাকে ধর্ষণের চেষ্টা চালায় রুবেল। বৃহস্পতিবার এ ঘটনায় অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন ওই তরুণী। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া  বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল ও রুবেল তরুণীকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়েছিল। তবে অভিযুক্ত দু'জনই ধরা পড়ায় তাদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেননি আদালত। ওসি দাবি করেন, পুলিশের তৎপরতায় বড় ধরনের 'দুর্ঘটনা'র হাত থেকে রক্ষা পেয়েছেন ওই তরুণী। ধর্ষণচেষ্টার সময় উত্তরা-৪ নম্বর সেক্টরে টহল পুলিশ মাইক্রোবাসটি থামায়। এ সময় তরুণী পুলিশকে ঘটনা খুলে বলেন। পরে দুই যুবককে গ্রেফতার করা হয়। সন্দেহের বশে পুলিশ মাইক্রোবাস না থামালে হয়তো সহজ-সরল তরুণী ধর্ষণের শিকার হতেন। বেগতিক পরিস্থিতিতে দুর্বৃত্তদের হাতে তরুণীর মৃত্যুও হতে পারতো। পুলিশ জানায়, একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় থাকা ওই তরুণী তার বাবার সঙ্গে গাজীপুরের চেরাগ আলী এলাকায় থাকেন। তার মা প্রবাসী। সিলেটে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। বুধবার রাতে তিনি উপবন এক্সপ্রেসে করে সিলেট থেকে ঢাকার বিমানবন্দর স্টেশনে নামেন। রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করেও তিনি কোনো যানবাহন পাচ্ছিলেন না। পরে তার কাছে যায় দুর্বৃত্তদের মাইক্রোবাস। ওসি জানান, ঘটনায় ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়ে চালাতো জাহিদুল। তার সঙ্গে থাকা রুবেল পেশায় দোকানের বিক্রয়কর্মী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ