,

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ক্যাম্পাসে অসামাজিক কাজে বাঁধা দেয়ায় কলেজ প্রধান সহকারিকে হাত ও মাথা ভেঙ্গে দেয়া হয়েছে, আজ বখাটের শাস্তির দাবীতে মিছিল

news-image

বিশেষ প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ায় এক কলেজ ক্যাম্পাসে বখাটে ও বহিরাগত যুবককে অসামাজিক কাজে বাঁধা দেয়ায় কলেজের প্রধান সহকারি সাফায়েত রশীদ চৌধুরীকে পিটিয়ে হাত ও মাথা ভেঙ্গে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার পৌর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বখাটে শিপন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল শনিবার শাস্তির দাবীতে মিছিল ও মানববন্ধন করবে শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, শিপন এলাকায় চিহ্নিত বখাটে ও সন্ত্রাসী। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শেষ করে বিকালের দিকে বাড়ি যাওয়ার জন্য দোতলা থেকে নীচে আসেন প্রধান সহকারি সাফায়েত রশীদ চৌধুরী(৫৬)। এসময় তিনি পাশের একটি কক্ষে বহিরাগত বখাটে শিপনকে বহিরাগত এক মেয়ের সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকতে দেখেন। তিনি তাকে কলেজ থেকে বেরিয়ে যেতে বললে সে ক্ষিপ্ত হয়ে একটি অব্যবহৃত কক্ষ থেকে রড এনে সাফায়েত চৌধুরীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এসময় শিপন তাকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে বাম হাত ভেঙ্গে ফেলেন। আশংকাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কলেজ অধ্যক্ষ আবদুর রহিম জানান, কলেজের প্রবীণ এই প্রধান সহকারির উপর হামলার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। হামলার খবর পেয়ে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধার পর সদর হাসপাতালে জমায়েত হয়ে প্রতিবাদ সভা করেন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আগামীকাল সকাল ১০ টায় মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দেন। শুক্রবার সকালে সদর থানায় মামলা হয়েছে।  দুপুরে পুলিশ ঘাটুরা খন্দকার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বখাটে শিপনকে গ্রেফতার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ আকুল চন্দ্র বিশ্বাস জানান, তার বিরুদ্ধে যথার্থ আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ