,

১০ তারিখের মধ্যে বেতন, বোনাস ১৪ জুলাই

news-image

তৈরি পোশাক খাতসহ সব কারখানার শ্রমিকের বেতন ১০ জুলাই এবং বোনাস ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৃহস্পতিবার জানান, সরকার, গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে গঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় এ সিদ্ধান্ত হয়। প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। ঈদের আগে ৪-৫ দিন ধরে তারা যেন বাড়ি ফিরতে পারেন।  মুজিবুল হক বলেন, আশা করি ১৪ জুলাইয়ের আগেই শিল্প কারখানার মালিকরা শ্রমিকদের উৎসব ভাতা দেবেন। আমরা তাদের অনুরোধ করেছি ১৪ তারিখের মধ্যেই উৎসব ভাতা দিতে। বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ছাড়াও পোশাক কারখানার মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে