,

বাঞ্ছারামপুরে ইউএনওর বাসভবন ও সাব রেজিস্ট্রার অফিস থেকে ১৯টি পেট্রোলবোমা উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইউএনওর বাসভবনের সামনে থেকে ও সাবরেজিস্ট্রার অফিস থেকে ১৯টি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।বৃহস্পতিবার এসকল পেট্রোল বোমা উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদরে সাবরেজিস্ট্রার অফিস বাউন্ডারির ভিতরের পূর্ব পার্শ্বে দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মোক্তারের অফিসের পিছন থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-এলাহী খাজা আলামিন এর বাস ভবনের দক্ষিণ পার্শ্বে থেকে ৯টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বাঞ্ছারামপুর সাবরেজিস্ট্রার মো. সাজেদুল হক বলেন, সকাল ৯টার দিকে আমাদের অফিসের পিয়ন সজিব বোমাসদৃশ্য বস্তুটি দেখে খবর দিলে আমি পুলিশকে জানাই। পুলিশ এসে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাঞ্ছারামপুর থানার ওসি তদন্ত কামরুজ্জামান তালুকদার জানান, ইউএনও বাসার দক্ষিণ পাশ থেকে ৯টি ও  সাব রেজিস্ট্রার অফিস বাউন্ডারির ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়েছে আতঙ্ক ছড়ানোর জন্য কে বা কাহারা এগুলো রেখে দিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা