,

টাকা দিয়ে সাত ফুট উঁচু দেয়াল!

news-image

টাকা দিয়ে ইট-পাথর কিনে দেয়াল নির্মাণ করা হয়। কিন্তু এখন যদি বলা হয় সেই টাকা দিয়েই নির্মাণ করা হবে দেয়াল! তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। হ্যাঁ সম্প্রতি চীনের একটি গ্রামে এমনই একটি দেয়াল বানানো হয়েছে। টাকা দিয়ে সেখানে প্রাচীর বানানো হয়! সাত ফুট উঁচু ওই দেয়ালটি থরে থরে সাজানো হয়েছিল টাকার বান্ডেল দিয়ে। আর টাকার অঙ্কটা ছিল ১৩ মিলিয়ন ইয়েনের ব্যাংকনোট। চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানসি গ্রামের কৃষকরা তৈরি করেছিলেন টাকার ওই দেয়ালটি। দেয়ালটির প্রতিটি ইঞ্চিতে থরে থরে ছিল কেবল টাকা। কেন এমন দেয়াল তৈরি করেছিলেন কৃষকরা? জিয়ানসির গ্রামীণ একটি সমিতি থেকে বিপুল পরিমাণ বার্ষিক লভ্যাংশ পাওয়ার খুশিতেই এমন আয়োজন ছিল কৃষকদের। সমিতির টাকা দিয়ে প্রাচীরটি বানিয়ে তারা লভ্যাংশ পাওয়ার আনন্দ প্রকাশ করেন এভাবেই। প্রথমে ঝুড়ি ভরে ভরে সব টাকা নিয়ে যান সেনা কর্মকর্তাদের কাছে। সেখানে সেগুলো ইটের মতো থরে থরে সাজিয়ে সাত ফুট উঁচু দেয়াল তৈরি করা হয়। আনন্দের বন্যা বইছিল তখন কৃষকদের মাঝে। তবে দেয়ালের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল। এরপর চীনা নর্ববর্ষ উপলক্ষে লভ্যাংশের টাকা সব কৃষকের মাঝে বণ্টন করে দেওয়া হয়। টাকার ওই প্রাচীরটি তৈরি করতে কিন্তু বেশ কসরত করতে হয়েছে সবাইকে। এতে তাদের সময়ও লেগেছিল দুইদিন। দু’দিনের প্রচেষ্টায় প্রাচীরটি বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে যায়। আর তা দেখে খুশিতে ভরে ওঠে কৃষকদের মন। জানা গেছে , ২০১০ সাল থেকে লভ্যাংশ দেওয়াটা ওই গ্রামেরই প্রথা হয়ে গেছে। গ্রামটির কৃষকরা মিলে খামারভিত্তিক ওই সমিতিটি পরিচালনা করে আসছেন। সমিতিটির বিনিয়োগকারী রয়েছেন মোট ৪৩৮ জন। তবে সমিতি পরিচালনার জন্য সরাসরি যুক্ত না থাকলেও লভ্যাংশ পান অনেক গ্রামবাসী। সমিতিটি দিন দিন এর লভ্যাংশ বৃদ্ধি করেই যাচ্ছে। এরই মধ্যে সমিতিটি থেকে ছোট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নও করা হয়েছে। সমিতির সঙ্গে যুক্ত গ্রামের ওই কৃষকরা আরও বড় পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন সামনের দিকে আরো এগিয়ে যেতে।  

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে