,

কুকুরের কারণে ১০ বছরের জেল

news-image

ক্যারিবীয় জনি ডেপ নামের এক ব্যাক্তিকে নাকি এবার ১০ বছর জেল খাটতে হতে পারে। সেটিও অস্ট্রেলিয়ায় উড়ে আসার সময় সঙ্গে করে কুকুর নিয়ে আসার অপরাধে! শুনে হাস্যকর ঠেকতে পারে। তবে অস্ট্রেলিয়ায় আইনটা ভীষণই কড়া। সংক্রামক রোগ ছড়াতে পারে—এমন প্রাণীদের বিমানে করে আনার আগে অনেক নিয়মকানুনের ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু ডেপ এর কিছুই মানেননি। ব্যক্তিগত বিমানে অস্ট্রেলিয়ায় আসার সময় সঙ্গে করে এনেছেন তাঁর দুই পোষা টেরিয়ার ‘পিস্তল’ আর ‘বু’-কে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ডেপের সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ২ লাখ ৬৫ হাজার মার্কিন ডলারের বিশাল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী বার্নাবি জয়েস এই হুমকিও দিয়েছেন, ৫০ ঘণ্টার মধ্যে কুকুর দুটিসহ ডেপ অস্ট্রেলিয়া ত্যাগ না করলে পিস্তল আর বু-কে মেরে ফেলার নির্দেশ দেওয়া হবে। সন্তানতুল্য দুই কুকুরকে বাঁচাতে ডেপ কী করেন, সেটাই দেখার বিষয়।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে