,

মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে জাপান

news-image

ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে জাপান। কানাডার এডমন্টনে অনুষ্ঠিত সেমিফাইনালের অতিরিক্ত সময়ে লরা বাসেতের আত্মঘাতী গোলেই বিদায় নিতে হলো ইংলিশদের। খেলার প্রথমার্ধের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জাপানকে এগিয়ে নেন মিয়ামা। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি জাপানী মেয়েরা। মাত্র ৮ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকেই সমতায় ফিরে ইংলিশরা। এর পর খেলার বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। পরে খেলার যোগ করা সময়ে ইংল্যান্ডের সর্বনাশটি করে বসেন লরা। হেডের মাধ্যমে বক্সের ভিতর থেকে বল সরানোর চেষ্টা করে উল্টো নিজেদের জালে জড়িয়ে ফেলেন সেটি। আগামী ৫ জুলাই ভ্যানকোভারে অনুষ্ঠিতব্য ফাইনালে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন জাপান।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ