,

জামিন স্থগিত ফখরুলের আবেদনের আদেশ রোববার

news-image

ডেস্ক রির্পোট : নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের আদেশ আগামী রোববার দেবে সুপ্রিম কোর্টেল আপিল বিভাগ। আজ সকালে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ  এ তারিখ ধার্য করেন।   মির্জা আলমগীরের পক্ষে শুনানিতে অংশ  নেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবু েেহাসেন। তার সঙ্গে ছিলেন জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পল্টন থানায় করা পৃথক তিন মামলায় গত ২১শে জুন হাইকোর্ট মির্জা আলমগীরকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, গত ৬ই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা আলমগীলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ই জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা