,

মোবাইল ফোনে কথা বলার খরচ কিছুটা কমল

news-image

 চূড়ান্ত বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক দুই শতাংশ কমানো হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, ক্ষুদে বার্তা পাঠানোর (এসএমএস) ক্ষেত্রে খরচ কিছুটা কমল। প্রস্তাবিত বাজেটে এ ধরনের সেবার উপর সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ করা হলেও ২৯ জুন সোমবার অর্থবিল পাস করার সময় অর্থমন্ত্রী এটি পাঁচ শতাংশ থেকে দুই শতাংশ কমানোর কথা বলেন।   বাজেটের আগে মোবাইল ফোন সেবার উপর কেবলমাত্র ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ ছিল। ৪ জুন বাজেটে অর্থমন্ত্রী এর উপর আরো পাঁচ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন। এর পরদিন থেকেই ১শ’ টাকার কথা বললে খরচ করতে হতো ১২০ টাকা। তবে দুই শতাংশ কমায়  বর্তমানে মোবাইল ফোনে ১শ’ টাকার সেবার বিপরীতে খরচ হবে ১১৮ টাকা।   বাজেটে মোবাইল ফোন ব্যবহারকারীদের  উপর বাড়তি ভ্যাট আরোপের ফলে নিম্ন আয়ের একজন মোবাইল ফোন ব্যবহারকারীর উপরও নতুন করের ভার পড়ল। অর্থনীতিবিদরাও এ সিদ্ধান্তটির সমালোচনা করেন। সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান।   দেশে বর্তমানে সরকারি টেলিটক ছাড়াও গ্রামীণফোন, বাংলালিংক, রবি অজিয়াটা ও এয়ারটেল মোবাইল ফোন সুবিধা দিচ্ছে। মোবাইল ফোন কোম্পানিগুলোর তথ্যানুযায়ী, দেশে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি