,

অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে শ্বেতার ছবি

news-image

মকড়ি’র সেই ছোট্ট চুন্নি মুন্নি এবার বাংলা ছবিতে। অনেকদিন আগেই বাংলা ছবির দুনিয়ায় পা রাখার কথা ছিল শ্বেতা প্রসাদ বসুর। তবে নানা জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার বাংলার প্রেক্ষাগৃহ মাতাবে তাঁর ছবি ‘এক নদীর গল্প’। এই অগাস্টেই মুক্তি পাবে সে ছবি। পরিচালক সমীর চন্দের এ ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শ্বেতা বসু প্রসাদকে। ছবিতে আছেন যীশু সেনগুপ্তও। ২০০৮ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে নানা জটিলতায় ক্যানবন্দি হয়েই পড়েছিল বাংলায় শ্বেতার প্রথম ছবি। সম্প্রতি সে জটিলতা কেটেছে৷ বাংলারই এক প্রযোজনা সংস্থা ছবির স্বত্ত কিনে নিয়ে নতুন করে মুক্তির পরিকল্পনা নিয়েছে৷ এই অগাস্টেই মুক্তি পাবে ছবিটি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘একটি নদীর নাম’ অবলম্বনে তৈরি এ ছবি। বাবা-মেয়ের বন্ধনই এ ছবির উপজীব্য। ছবিতে শ্বেতার বাবার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ছবিতে তাঁর চরিত্রের নাম  দ্বারকেশ্বর। মেয়ে অনু কেলেঘাই নদীতে ডুবে গেলে মেয়ের স্মৃতিতে নদীর নামই বদলাতে চান তিনি। তা কী তিনি পারবেন? তা অবশ্য দেখা যাবে বড় পর্দাতেই৷ ছবির সংগীত রচনা ও পরিচালনা করেছেন নচিকেতা চক্রবর্তী। মধুচক্রে জড়িয়ে থাকার অভিযোগ শ্বেতার কেরিয়ারে অনেকটাই প্রভাব ফেলেছে। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর নামে ওঠা এরকম অভিযোগে শোরগোল পড়েছিল অভিনয় জগতে৷যদিও শেষমেশ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি৷ শ্বেতাও নতুন করে শুরু করেছেন তাঁর অভিনয় ক্যারিয়ার। এই বাংলা ছবিতে ‘অনু’র চরিত্র হয়তো আবার শ্বেতাকে ফিরিয়ে দেবে তাঁর অভিনেত্রী হিসেবে মর্যাদার আসন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে