,

শহিদ-মিরার বিয়ের কার্ড ফাঁস

news-image

এক সপ্তাহের মধ্যেই ‘ব্যাচেলর’ থেকে ‘বিবাহিত’ হতে চলেছেন ‘যব উই মেট’ তারকা শহিদ কাপুর। আসছে ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতের গলায় মালা পরাবেন ৩৪ বছর বয়সী শহিদ। বিয়ের সব প্রস্তুতিই প্রায় শেষ। এরই মধ্যে ছাপানোও হয়ে গেছে শহিদ-মিরার বিয়ের কার্ড। কিন্তু কে বা কারা যেন সেই বিয়ের কার্ড ফাঁস করে দিয়েছে।বিয়ের কার্ডে লেখা রয়েছে, শহিদ-মিরার বিয়ে উপলক্ষে গুড়গাঁওয়ের দ্য ওবেরয় হোটেলে ৭ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।২০০৪ সালে ‘ফিদা’ ছবিতে কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে তাঁর প্রেমে পড়েছিলেন শহিদ কাপুর। কিন্তু টেকেনি শহিদ-কারিনার প্রেম। তিন বছর প্রেম করার পর ২০০৭ সালে ‘যব উই মেট’ ছবির শুটিং চলার সময় প্রেমের ইতি টানেন শহিদ-কারিনা। শহিদকে ছেড়ে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে ঘর বাঁধেন কারিনা।কারিনার সঙ্গে বিচ্ছেদের পর একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে শহিদের প্রেমের খবর চাউর হয়েছে। এই তালিকায় আছে বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম। তবে শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে মিরা রাজপুতকে নির্বাচন করেছেন শহিদ। মিরা চলচ্চিত্র জগতের কেউ নন।চলতি বছরের মার্চ মাসে শহিদ-মিরার বিয়ের গুঞ্জন উঠেছিল বলিউডে। শুরুতে বিষয়টি নিয়ে মুখ খোলেননি শহিদ। এ ছাড়া শহিদ-মিরার বিয়ের খবরকে গুজব দাবি করে মিরার একজন সহপাঠী জানান, শহিদকে স্রেফ পারিবারিক বন্ধু বলেই মনে করেন মিরা। শহিদকে বিয়ে করার কোনো রকম পরিকল্পনা তাঁর নেই।কিন্তু গুঞ্জন ছড়িয়ে পড়ার কয়েক দিনের মাথায় শেষপর্যন্ত মুখ খোলেন শহিদ। তিনি জানান, বিয়ের কথাবার্তা চলছে এবং শিগগিরই তিনি বিয়ের ঘোষণা দেবেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘বিয়ের কথাবার্তা চলছে। খুব শিগগির সবকিছু জানতে পারবেন আপনারা। আমি আপনাদের সবার সহযোগিতা চাই।’ এদিকে শহীদের হবু স্ত্রী মিরা সম্পর্কে যা জানা গেছে তা হল— বসন্ত ভ্যালি স্কুলে পড়ালেখা শেষ করে দিল্লির লেডি শ্রীরাম কলেজে ভর্তি হন শহিদের চেয়ে বয়সে ১৩ বছরের ছোট মিরা রাজপুত। সেখানে ইংরেজিতে স্নাতক করছেন তৃতীয় বর্ষের ছাত্রী মিরা। রাধা স্বামী সৎসঙ্গ বেয়াস নামের একটি ধর্মীয় সংগঠনের অনুসারী শহিদ ও তাঁর বাবা অভিনেতা-নির্মাতা পঙ্কজ কাপুর। আর এই ধর্মীয় সংগঠনটিতে আসার কারণেই মিরার সঙ্গে শহিদের পরিচয় হয়। আরও পড়ুন:শহিদের বিয়ে, কারিনা খুশি!বিয়ে নিয়ে মুখ খুললেন শহিদ

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ