,

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ

news-image

টিপস ডেস্কবাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। একটি রিট আবেদনের শুনানি নিয়ে ২০১০ সালের ১৭ মে বাড়িভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি ওই রুল জারি করেছিলেন হাইকোর্ট।

একজন বিশিষ্ট আইনজ্ঞের নেতৃত্বে কমিটি গঠনের জন্য সংশ্লিষ্টদের ৬ মাসের সময় বেঁধে দিয়েছে আদালত। কমিটির কাজ হবে এলাকা ভিত্তিক বাসা পরিদর্শন করে সংশ্লিষ্ট সবার সঙ্গে (বাড়ির মালিক, স্থানীয় জনগণ, কাউন্সিলর ও অন্যান্য প্রতিনিধি) কথা বলে ভাড়া নির্ধারণ করে দেয়া। আদালতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে রিট আবেদনটি করে হিউম্যান রাইটন অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন।

রিট আবেদনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রসিদ ও বাড়ি ছাড়ার জন্য নোটিশ দেওয়াসসহ বিভিন্ন বিধান থাকলেও বেশিরভাগ সময়  বাড়ির মালিকরা সেটা পালন করছেন না। এমনকি ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারেও ভাড়া আদায় করা হচ্ছে না। রিটের বিবাদী ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে