,

দেশ ধ্বংস করতে আ’লীগকে ক্ষমতায় বসানো হযেছে

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারকে দেশ বিরোধী। দেশকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ২০ দলের শরীর লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, এ সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এ সরকারকে ক্ষমতায় বসানো হযেছে। তিনি দেশের সঙ্কট নিয়ে আমরা প্রতিদিন বলে যাচ্ছি। কিন্তু সরকার তা কানে তুলছে না। সরকারের কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়তে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, সীমান্তে প্রতিদিন বাংলদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি ভূমিকা রাখতে পারছে না। আমাদের সময়ে সীমান্তরক্ষীরা অনেক শক্তিশালী ছিল। তাদের সব ক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা