,

মায়া কামরুলের পদত্যাগ করা উচিত : টিআইবি

news-image

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে দুর্নীতির অভিযোগের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। পদত্যাগ করলে এটি একটি নজির হতো বলে মনে করে টিআইবি। রাজধানীতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘সততা সম্পর্কে যুবকদের ধারণা’ শীর্ষক জরিপের ফলাফলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, ত্রাণমন্ত্রী মায়ার দুর্নীতির  বিষয়টি এখনো বিচারাধীন। তাই শুধু এটুকু বলা যায় যে এ ক্ষেত্রে তিনি যদি পদত্যাগ করতেন, তাহলে ভালো হতো। একইভাবে গম নিয়ে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত এটা প্রমাণিত যে গমের মান ততটা ভালো ছিল না। তাই খাদ্যমন্ত্রীরও উচিত ছিল স্বেচ্ছায় পদত্যাগ করা। টিআইবির যুব সততার জরিপের ফলাফলে বলা হয়, দুর্নীতি সম্পর্কে যুবকদের স্বচ্ছ ধারণা আছে। অনেক সময় পরিস্থিতির কারণে বা বাধ্য হয়ে তাঁদের দুর্নীতির আশ্রয় নিতে হচ্ছে। রাজনীতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যুবকদের ধারণা নেতিবাচক। তাঁরা মনে করেন, এসব খাতে দুর্নীতি বেশি হচ্ছে। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, আমাদের সব কিছু জেনেশুনে তরুণদের দুর্নীতি মেনে নিতে হচ্ছে। তিনি বাজেটে শিক্ষা খাতে কম বরাদ্দ দেওয়ায় সরকারের সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে