শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনে কৃষকের বাধা, গুলিবর্ষন ও টেঁটা নিক্ষেপ, আহত ১২

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফসলি জমিতে অবৈধ বালু উত্তোলন কেন্দ্র করে গুলিবর্ষন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে গত আড়াই মাস ধরে সীমান্তবর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমীরচর গ্রামের প্রভাবশালী একটি মহল জোরপূর্বক বালু উত্তোলনের প্রতিবাদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে বাহেরচর গ্রামের কয়েক শতাধিক কৃষক ও সাধারণ মানুষ লাঠিসোটা, টেঁটা নিয়ে ট্রলার নিয়ে চরে অবস্থান নিলে কদমীর চরের বালু উত্তোলনকারীরা ট্রলার থেকে উল্টো ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ট্রলার থেকে উভয় গ্র“প ইট পাটকেল ও টেঁটা নিক্ষেপ করে। এসময় ইট পাটকেলের আঘাতে উভয় গ্র“পের অন্তত ১২ জন আহত হয়। জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের মেঘনা বুকে জেগে উঠা আলগার চর থেকে গত আড়াই মাস ধরে অবৈধ বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে প্রায় ২০০ শত বিঘা জমি মেঘনার বুকে বিলীন হয়ে যায়।
জানা যায়, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে আসছিল। কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, বাহেরচর এলাকা থেকে বালু উত্তোলনের ওইখানে আমার ৬টি ড্রেজার রয়েছে। তবে আমাদের এলাকার কেউ বাহেরচরের লোকদেরকে উদ্দেশ্য করে গুলি ছুড়েনি। দুইপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল। বাহেরচর গ্রামের আব্দুল বাতিন মেম্বার জানান, কালাপাহাড়িয়ার স্বপন চেয়ারম্যানের নেতৃত্বে কদমীর চরের সন্ত্রাসীরা গত কয়েক মাস ধরে আমাদের বাহেরচর থেকে ফসলি জমি কেটে ফেলায় ইতিমধ্যে ২০০ বিঘা জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। এর প্রতিবাদ করায় কদমীর চরের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে এবং ১০/১২ রাউন্ড ফাকা গুলি করে। পরে পুলিশ  সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দেয়। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার মামুন সরদার জানান, আমাদের বাঞ্ছারামপুর সীমান্তের বাহেরচর এলাকার ফসলি জমি থেকে আড়াইহাজার উপজেলার কদমীর চরের লোকজন জোরপূর্বক বালু উত্তোলন করে ফসলি জমির ক্ষতি করছেন। এঘটনায় সংঘর্ষের খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেছি। বাঞ্ছারমাপুর মডেল থানার ওসি তদন্ত কামরুজ্জামান তালুকদার জানান, বর্তমানে ওই স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।