আশুগঞ্জে রতন হত্যা মামলা ধামা চাপা দিতে পাল্টা হত্যা মামলা করার পায়তারা
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংর্ঘষে নিহত রতন হত্যা মামলা ধামা চাপা দিতে প্রতিপক্ষরা নাজমা বেগম নামে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করার পায়তারা চলছে। যদিও পুলিশ এখনো মামলাটি গ্রহন করেনি। পাশপাশি রতন হত্যা মামলার সব আসামি প্রকাশ্য-দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের পিতা ও মামলার বাদী মালু মিয়া।
জানা যায় গত ৩১ মে সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাঁজপুর গ্রামে ধান ক্ষেতের নাড়া কাঁটাকে কেন্দ্র করে একই গ্রামের কালু ডাকাতের বাড়ি ও হাবাজের বাড়ির দুই নারীর মধ্যে বাক্-বিতন্ডা হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কালু ডাকাতের বাড়ি লোকজনের হাতে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রতন মিয়া(৩২)। এ ঘটনায় গত ১লা জুন নিহতের পিতা মালু মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় ৬৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এক মাস হয়ে পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার সব আসামি প্রকাশ্য-দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে এই হত্যা মামলা ধামাচাপা দিতে উল্টো মামলার বাদী নিহত রতনের পিতা মালু মিয়াকে প্রধান করে গত ৭ জুন ৫৯ জনের বিরুদ্ধে পুলিশ আসামিদের পক্ষে পাল্টা আরেকটি মামলা রজু করেছে বলে অভিযোগ পাওয়া রয়েছে।এদিকে আবারও বগইর গ্রামে বাদল ঠাকুর’র স্ত্রী নাজমা বেগম নামে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আবারও এই মৃত্যু ব্যাক্তিকে দিয়ে একটি হত্যা মামলা দায়ের করার পায়তারা চলছে। নাজমা বেগম তাজপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে। গত ২৩ জুন ডায়বেটিস রোগে আক্রান্ত হয়ে নাজমা বেগম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সরেজমিনে খোজ জানা যায়, বগইর গ্রামের বাদল ঠাকুর’র স্ত্রী নাজমা বেগম দীর্ঘদিন যাবৎ ডাইবেটিস রোগে আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারিরিক অবনতি হলে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ২২ জুন নাজমা বেগম দু‘টি পায়ে পচন ধরে বেশী অসুস্থ হয়ে পড়লে স্বামীর বাড়ির লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ২৩ জুন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। পরে নাজমার লাশ তার স্বামীর বাড়ি বগইর গ্রামে আনার কথা থাকলেও রহস্য জনক কারণে তার বাবার বাড়ি উপজেলার তাঁজপুর গ্রামেই দাফন করা হয়। নাজমা বেগমের মৃত্যুর পর থেকে তার স্বামী বাদল ঠাকুরকে খোজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোজ বাদল ঠাকুরের সন্ধানের দাবিতে ২৬ জুন রাতে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার ভাই বাছির ঠাকুর। এদিকে এই মৃত্যু মহিলাকে নিয়ে এখন মামলা দায়ের করার পায়তারা। গত এক সপ্তাহে ও থানায় মামলা করতে পারেনি। নিহত রতনের পিতা ও মামলা বাদী মালু মিয়া অভিযোগ করেন ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই তাকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এর ফলে গ্রেফতারের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। আবারও এক মহিলা মৃত্যু নিয়ে আরও একটি হত্যা মামলা করার পায়তারা করছে। তাই তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে দ্রুত মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। নিখোজ বাদল ঠাকুর’র ভাই বাছির ঠাকুর জানান তার বড বাইয়ের স্ত্রী নাজমা বেগম র্দীঘদিন ডায়বেটিস রোগে আক্রান্ত থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকে তার ভাই বাদল ঠাকুর নিখোজ রয়েছে। তবে নাজমার পিতা নুরু মিয়ার সাথে যোগাযোগ করে তাকে ফোনে ও সরাসরি তাকে খোজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান রতন হত্যা মামলার আসামীদের ধরার অভিযান চলছে। জনৈকা নাজামা বেগম’র ঘটনায় আসামী পক্ষ একটি সাজানো মামলা করার পায়তারা করছে এমন প্রশ্নে জবাবে ওসি বলেন সাজানো মামলা হলে আমরা মামলা নেবো না।











