,

অভিষেককে মারামারির হাত থেকে বাঁচালেন রণবীর

news-image

বিনোদন প্রতিবেদকবলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে শান্ত স্বভাবের বলেই জানে সকলে। কিন্তু এক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাগ সামলাতে না পেরে মারামারিতে জড়িয়ে যাচ্ছিলেন অভিষেক। কিন্তু অভিষেককে সেই পরিস্থিতিতে শান্ত করলেন বলিউডের আরেক তারকা রণবীর কাপুর।
কয়েকদিন আগেই টুইটারে মেয়ে আরাধ্যকে নিয়ে এক ব্যক্তির করা মন্তব্যে রেগে গিয়েছিলেন অভিষেক। আর খেলার মাঠে এবারে যেন তার অন্যরুপ দেখলেন ভক্তরা। ‘প্লে ফর হিউম্যানিটি’ নামক এক কল্যাণ তহবিলের জন্য ফুটবল টিম গঠন করেছেন অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আরমান জেইন, বান্টি ওয়ালিয়া এবং রোহান শ্রেষ্ঠ।
যথারীতি এই রবিবারেও ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলেন অভিষেক। কিন্তু খেলা চলাকালীন অভিষেক ও নির্মাতা বান্টির মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এবং অভিষেক তখন বান্টিকে প্রায় ঘুষি মেরেই বসেছিলেন। পরিস্থিতি আরো খারাপের দিকে যাবার আগেই রণবীর এসে অভিষেককে সরিয়ে নিয়ে যান এবং তাকে শান্ত করেন। রণবীর না থাকলে পরিস্থিতি যে আরো খারাপ হত তাতে কোন সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে