রোজার তাৎর্পয : বীর মুক্তি যোদ্বা: আলহাজ্ব মো: নূরুজ্জামান
এক…
আবার র্বষ ঘুরে আমাদের মাঝে এসে হাজির হয়েছে সেই বরকতময় মাস রমজান । রমজান বড়ই ফজিলতের মাস ।১২মাসের শ্রেষ্ঠ মাস । ১১ মাসের তথা বিগত জীবনের গুনাহ মাফের মাস । আল্লাহ রাব্বুল ইজ্জাতোর পক্ষ থেকে বান্দার প্রতি ইহা এক মহা উপহার । আল্লাহ পাকের নিকঠ আমাদের প্রথমেই শুকরিয়া প্রকাশ করা উচিত যে তিনি আমাদেরকে কোন জড় পর্দাথ,কীঠপ্রতঈ বা ইতর প্রানী হিসেবে সৃষ্ঠি না করে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্ঠির সেরা প্রানী মানুষ হিসেবে সৃষ্ঠি করেছেন । তার প্রতি লাখো কোঠি শুকরিয়া যে ,তিনি শুধু আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেন নাই,তিনি আমাদেরকে ইহুদি নাছাড়া অগ্নি উপাসক বা পৌওলিক হিসেবে না পাঠিয়ে শ্রেষ্ঠ জাতি অর্থাৎ মুসলমান হিসেবে প্রেরন করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতোরের আরো লাখো কোঠী শুকরিয়া যে তিনি আমাদেরকে নবীকূলের শিরোমনি তাজেদারে মদিনা যাকে সৃশ্টি না করলে সৃশ্টি জগতের কিছুই সৃশ্টি করতেন না । সেই প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সা:) এর উম্মত হিসেবে প্রেরন করেছেন । কঠিন হাশরের মাঠে অন্যান্য নবী রাসূলগন যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন তখন তাদের উম্মতের দিকে কোন খেয়াল থাকবে না ,তারা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, তখন আমাদের নবী করিম (সা:) বলতে থাকবেন হায় উম্মতি,হায় উম্মতি অর্থাৎ আমার (নবী করিম সা:) উম্মতকে বাচাও।আমাদের নবী করিম (সা:) এর শাফায়েত (সুপারিশ) ব্যতীত কেহ বেহেশতে যেতে পারবেন না।
২য় হিজরীর শাবান মাসে মদিনায় রোজা সংক্রান্ত আয়াত নাজিল হয়।আল্লাহ পাক সূরা আল-বাকারায় বলেছেন , হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হল। যেমনঠি করা হয়েছিল র্পূববর্তীদের উপর। যাতে তোমরা সংযমী হও।
আরও এসেছে হুজুরে পাক (স:) বলেন, আল্লাহপাক ইরশাদ করেন,”রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকঠি কাজ তার নিজের জন্য। আর রোজা আমার জন্য । আমি নিজেই রোজাদারকে পুরস্কার দেব ।
রোজার মাসের নাম রমজান।
এর অর্থ পুড়ে যাওয়া বা বষ্ম হওয়া ।রমজান মাসে রোজা রাখলে বিগত বৎসরের পানা হারের ফলে শরীরে সৃষ্টি ব্যাকঠেরিয়া এবং চর্বি , যেমন দূরীভূত হয়ে যায় । রোজার প্রধান উদ্দেশ্য মানুষের কুপ্রবৃত্তি দোযখে দমন করে আত্নাকে সৎপথে পরিচালিত করা ।
ঢাল স্বরুপ কাজ করে।বাস্তবিক পক্ষে লোভ ,হিংসা ,পরশ্রীকাতরতা প্রভৃতি কুপ্রবৃত্তি দমন কারার জন্য যত ব্যবস্তাই থাকুক না কেন রোজা থেকে উৎকৃষ্ঠ আর কোন পন্থা নেই।
শুধু সারাদিন অনাহারে থাকলেই রোজার উদ্দেশ্য সফল হয় না। শরীরের প্রত্যেকঠি অঙ্গ -পতঙ্গের দ্বারা রোজা পালন করতে হয়। যেমন কেউ রোজা রেখে মিথ্যা কথা বললে বা কাউকে অন্যায় ভাবে গালি দিয়ে মনে ব্যথা দিলে ,বা মুখে কোন অশ্লীল কথা বললে, মুখের রোজা নষ্ট হয়ে যায়। হাত দ্বারা চুরি করলে বা কোন অন্যায় কাজ করলে হাতের রোজা নষ্ট হয়ে যায় । পা দ্বারা অন্যায় পথে গমন করলে পায়ের রোজা নষ্ট হয়ে যায়।
পাপের কথা চিন্তা করলে মনের রোজা নষ্ট হয়ে যায়।
কান দ্বারা পাপ কথা ,গান বাজনা ইত্যাদি শ্রবন করলে কানের রোজা নষ্ট হয়ে যায়।
অতএব,হাত পা চক্ষ কান গলা মুখ পেট প্রভৃতি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখায় বাধ্য করলে তবেই র্পূনাঙ্গ রোজা পালন করা হয় । রোজা দ্বারা ফেরেশতাদের সাথে সর্ম্পক স্হাপিত হয়।কারন ফেরেশতারা পানাহার ভোগ বিলাস কিছুই করে না ।
প্রিয় নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন শাহের ওরফে আবু হুরায়রা (রা:) বলেন ,রাসূলে পাক (সা:) ইরশাদ করেন” যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা গুলো খুলে দেওয়া হয়। দোযখের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃংখলিত করা হয় । বোখারী/মোসলিম শরীফ
অপর হাদিসে এসেছে হযরত শাহল ইবনে শাঁদ(রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন , বেহেশতের ৮টি দরজা রয়েছে। তার মধ্যে একটির নাম রাইয়ান । রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে না । (বোখারী-শরীফ)
আজ র্পযন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক ,বিশেজ্ঞ্ চিকিৎসক র্দাশনিক রোজার কোন কুফলের কথা বের করতে পারেননি। রমজান মাসে পবিএ মহা গ্রন্থ কোরআন নাজিল হয়েছে ।এই মাসের শবে কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ট।আল্লাহ পাকের বিশেষ দূত জিব্রাইল (আ:)হুজুরে পাকের জীবনদশায় ২৪০০০ (চব্বিশ হাজার) বার ওহী বানী নিয়ে সাক্ষাৎ করেছেন । ওহী আসা বন্ধ হওয়ার পর একমাএ প্রতি বৎসর রমজানের শবে কদরের রাতে জিব্রাইল (আ:)তাঁর বাহিনী নিয়ে সন্ধা হতে ভোর র্পযন্ত পৃথিবীতে অবস্তান করেন । রমজানে বেহেশতের দরজা খুলে দেওয়া হয় । দোযখের দরজা বন্ধ করে দেওয়া হয় ।
শয়তান শৃংখলিত থাকে । একটি নফল ইবাদত করলে অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমান ছওয়াব হয় । একটি ফরজ ইবাদতের সমান ছওয়াব হয় । র্পূববর্তী জীবনের গূনাহ মাফ করা হয় ।
রোজার প্রকারভেদ :
রোজা ৪ (চার) প্রকার । যেমন :
(১) ফরজ রোজা
(২) ওয়াজিব রোজা
(৩) নফল রোজা
(৪) মাকরুহ রোজা
ফরজ রোজা: রমজান মাসের ১ মাস রোজা রাখা এবং এর কাযা ও কাফ্ফারা দেওয়া ফরজ ।
ওয়াজিব রোজা : নির্দিষ্ট কি অনির্দিষ্ট মানতের রোজা ওয়াজিব ।
কেহ যদি কোন কাজের /সমস্যা সমাধান হলে নির্দিষ্ট তারিখের দিনে রোজা রাখবে বলে নিয়ত করেন, তবে তাকে ঐ তারিখে/রোজা রাখা ওয়াজিব । যদি নির্দিষ্ট দিন তারিখে কোন কারনে রোজা না রাখতে পারে ,তবে এর কাযা আদায় করা ওয়াজিব । আর কেউ যদি কোন সমস্যার সমাধান হলে এক বা একাধিক রোজা রাখবে বলে নিয়ত করেন , তবে উহা একটি নির্দিষ্ট মানত । তা সুবিধা মত দিনে আদায় করলে হবে ।
নফল রোজা : শুক্রবারে রোজা আইয়ামে বীখ অর্থাৎ প্রত্যেক চন্দ্রমাসের ১৩,১৪,১৫ তারিখের রোজা , মহর্রমের রোজা ইত্যাদি নফল রোজা ।
শাওয়ালের ৬(ছয়) রোজা : আল্লাহর রাসূল (সা:) বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসের ৬ টি নফল রোজা রাখবেন , আল্লাহপাক তার আমল নামায় পুরা বৎসরের রোজা রাখার ছওয়াব দান করবেন । হুজুরে পাক (সা:) আরো বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসের প্রথম ৬ টি রোজা রাখে সে ব্যাক্তি বছরের যুদ্ধে ৪০ জন শহীদের ছওয়াব পাবেন ।
মোহর্রমের রোজা : মহর্রম মাসের ১০ম তারিখে রোজা রাখার নাম হল আস্তরার রোজা ।
সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোযে আছে, মূসা (আ:) এর সাফল্যে শ্বাশত ইসলামের বিজয় হয়েছিল।
জয় আল্লাহর দান এবং কৃতজ্ঞতা প্রকাশ করা দাসের কর্তব্য – এই প্রেক্ষিতে সকল নবীকে সমভাবে বিশ্বাস করা। মোহাম্মদ (সা:) এবং তাঁর উম্মতগন এই দিবসঠিকে মর্যাদা র্পূন মনে করেন।
রাসূলুল্লাহ (সা:) মদিনায় হিজরত করে ইহুদীদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারন জিজ্ঞেস করলে তারা বলেন।
এটি একটি মহান দিন। এদিনে আল্লাহপাক মূসা (আ:) ও তাঁর কওমকে নামাজ দিয়েছিলেন , এবং ফেরাউন ও তাঁর কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তাঁর শুকরিয়া হিসেবে মূসা (আ:) এদিন সিয়াম পালন করেছেন। আমরাও (ইহুদীরা) সিয়াম পালন কারী।
তখন রাসূলুল্লাহ (সা:) বলেন, তোমাদের চাইতে আমরাই মুসা (আ:) এর (আদর্শের) অধিক হকদার ও অধিকতর দাবীদার। অত:পর তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন(মুসলিম-হা/১১৩০)।
আশুরার সিয়াম পালন মূসা (আ:) থেকে শুরু। রাসূলুল্লাহ (সা:) বলেন, আশুরা বা ১০ মহর্রমের সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত ১(এক)বছরের ছগিরা গোনাহের কাফ্ফারা হিসেবে গন্য হবে।
হুজুরে পাক (সা:) ঘোষনা করেন ‘ যেন মুসলমানরা একটির পরিবর্তে দুটি রোজা রাখেন।
যাতে ইহুদীদের সাথে মুসলমানদের সাদৃশ্য না হয়।সেজন্য মুসলমানরা র্মহম মাসের ৯ম ও ১০ম তারিখে কিংবা ১০ম ও ১১ম তারিখে রোজা রাখবে।
১০ম মহর্রমে কারবালা প্রান্তের হযরত মোহাম্মদ (সা:) এর দৌহিএ ইমাম হুসাইন (রা:) শাহাদাৎ বরন করেছিলেন। চরম র্বিষাদর্পূন হলেও সত্যের পতাকাবাহী হুসাইন (রা:)এর এই অর্পূব আত্নত্যাগ ইসলামের ইতিহাসের দিবসটিকে আরো গার্ম্ভীর্পূণ করেছেন।তাই শিয়া সুন্নী সকলেই নানা অনুষ্টানের মাধ্যমে দিবসটি পালন করে।
ইমাম হুসাইন (রা:) এর জন্ম মদিনায় ৪র্থ হিজরীতে এবং শাহাদাৎ বরন করেন ৬১ হিজরীতে রাসূলুল্লাহ (সা:) এর ইন্তেকালের ৫০ (পঞ্চাশ) বছর পরে। মোট কথা আশুরাতে মহর্রমে এক বা দুদিন নফল সিয়াম ব্যতীত আর কিছু করার নেই। শাহাদাতে হুসাইন (রা:) এর নিয়তে সিয়াম পালন করলে ছওয়াব পাওয়া যাবে না। কারন কারবালার ঘটনার ৫০(পঞ্চাশ)বৎসর র্পূবেই ইসলাম র্পূনতা লাভ করেছে। এবং ওহীর আগমন বন্ধ হয়ে গিয়েছে।
বরপীর আব্দুল কাদের জিলানী (রা:) প্রনীত গুনীয়াতুক্তালেবীন ” গন্থে আশুরার দিন আল্লাহ তায়ালা তক আমাদের উপহার এতই মেহেরবান!হযরত মোহাম্মদ (সা:) উওর করলেন-” হ্যা,আল্লাহ তায়ালা এই আশুরার দিনেই আসমান জমীন ,পাহার,আরশ,কুরশী,লওহে মাহফুজ,হযরত জিব্রাইল ও অন্যান্য ফেরেশতাগন , হযরত আদম ও ইব্রাহিম (আ:)কে সৃষ্টি করেছেন্।
এই দিন হযরত ইব্রাহিম (আ:) অগ্নিকুন্ড হতে মুক্তি পেয়েছেন। পুএকে কোরবানী করেছেন।
-ফেরাউন নীল নদে ডুবে মরেছেন।
-হযরত আদম (আ:) এর তওবা কবুল হয়েছেন।
-হযরত আইয়ুব(আ:)রোগমুক্ত হয়েছেন।
-হযরত ঈশা (আ:) জন্ম গ্রহন করেছেন।
-হযরত দাউদ (আ:) ক্ষমা পেয়েছেন।
-হযরত সোলাইমান (আ:)রাজত্ব লাভ করেন।
আশুরা উপলক্ষে যে সিয়াম (রোজা) পালনের বিধান সেচট ফেরাউনের কবল হতে মূসা (আ:) এর নাজাতের শুকরিয়া হিসেবে পালিত হয়ে থাকে। এর সাথে হুসাইনবিন আলী (রা:) এর জন্ম মৃত্যুর কোন সর্ম্পক নেই।
মাকরুহ রোজা: এটি দুই প্রকার । (ক)মাকরুহ তানিযীহি ও (খ) মাকরুহ তানরিমী।
(ক): কেবল শুক্রবার রোজা রাখা। স্বামীর হুকুম ছাড়া রোজা রাখা,রোজা রেখে চুপ করে থাকা,ইত্যাদি রোজা মাকরুহ তানযীহি।
(খ): নিষিদ্ধ দিনে রোজা রাখা মাকরুহ তাহরিমী।যেমন-দুই ঈদের দিন এবং জিলহজ্ব মাসের ১১,১২,ও ১৩ তারিখের রোজা।
আবু উমামাহ(রা:) থেকে বর্নিত ,তিনি বলেন,আমি আল্লাহর রাসূল(সা:) কে বললাম,আমাকে একটি নেক কাজের আদেশ করুন(যা পালন করে আমি অনেক কল্যান লাভ করতে পারি) রাসূলেপাক (সা:) বলেন , তুমি সিয়াম পালন কর।কেননা সিয়ামের সমতুল্য আর কোন নেক আমল হয় না । তিনি আবার বললেন, আমাকে আরএকটি নেক আমলের কথা বলুন।(যা আমি আমল করে অধিক পূন্যলাভ করতে পারি)।মহানবী (সা:)বললেন,”তুমি সিয়াম পালন কর কেননা এর সমতুল্য কিছুই হতে পারে না।
মাহে রমজানের সীয়ামের (রোজার) অফুরন্ত কল্যান লাভের জন্য প্রয়োজন সীয়াম পালনের জন্য প্রস্তুতি গ্রহন। রমজান হচ্ছে নেক আমলের মওসুম।ফল ও ফসলের যেমন মওসুম আছে,তেমনি নেকী অর্জনের সর্বোওম মওসুম হচ্ছে মাহে রমজান। সারা বছর ইবাদত করে যে নেকী র্অজন করা সম্ভব হয়না ,রমজানের এক লাইলাতুল কদরের নেকী তার চেয়ে অনেক গুন বেশী। সুতরাং নেকীর মওসুমে বেশী বেশী নফল নামাজ,কোরআন তিলাওয়াত,আল্লাহর জিকির,দোয়া মোনাজাত ও দান খয়রাতের মাধ্যমে এ সুর্বন সুযোগকে কাজে লাগানো যায়।
রোজাদারের মুখের গন্ধ আল্লাহপাকের নিকট মেসক-আম্ববের চেয়েও প্রিয়।এ বানী হতে বুঝা যায় আল্লাহপাক রোজা দারকে কত ভালবাসেন।
রমজানে সিয়ামের পাশা পাশি শ্রেষ্ঠ ইবাদত সালাত। সহীহ ভাবে সালাত আদায় করতে হবে।সালাতুও তারাবীহ নফল ইবাদতের মধ্যে অত্যন্ত গুরুত্বর্পূন।
রমজানের প্রতিটি কাজের বরকত অতুলনীয়।জেহাদে যুদ্ধে ও উহার বরকত পরিলক্ষিত হয়।যেমন রমজানের রোজা ফরয হয় ২য় হিজরীতে।
বিধর্মীদের সাথে মুসলমানদের ১ম র্ধম যুদ্ধও হয় ২য় হিজরীর ১৭ই রমজানে বদর নামক স্থানে। সেই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাএ ৩১৩ জন। ২ জন অস্ত্র রোহী ছিলেন।অস্ত্র-শস্ত্রও তেমন ছিলনা। অপরদিকে বির্ধমীদের সৈন্য সংখ্যা ছিল ১০০০।
৯০০ জন পদাতিক এবং ১০০ জন অশ্বারোহী।
আল্লাহর রাসূল দু-হাত তুলে মোনাজাত করলেন “ হে রাব্বুল ইজ্জ্বত,মাবুদ,তুমি আমাকে প্রতি শ্রতি দিয়েছ আজ তা র্পূন কর।হে মাবুদ,যদি এ মুষ্টিমেয় একত্ববাদী ধ্বংস হয়ে যায়,তবে কিয়ামত র্পযন্ত তোমার ইবাদত করার জন্য কেউ অবশিষ্ঠ থাকবে না।
এই যুদ্ধে কাফের নিহত হয়,৭০ জন। বন্দী হয়-৭০ জন মুসলমান সৈনিক শহীদ হয়-১৪জন।
আল্লাহপাক ফেরেশতা পাটিয়ে এ যুদ্ধে আল্লাহর রাসূল (সা:) কে সহায়তা করেন।
মুসলমানদের পক্ষে যুদ্ধ পরিচালনা করেন,আল্লাহর রাসূর (সা:) সয়ং।
বির্ধমীদের পক্ষে যুদ্ধ পরিচালনা করেন আবু জাহেল।
রাসূলুল্লাহ (সা:) এমন সুকৌশলে যুদ্ধ পরিচালনা করেন,যে ১৪ জন বির্ধমী(কুরাইশ)নেতা রাসূলুল্লাহ(সা:)কে হত্যার ষড়যন্ত্র করেছিল। তাদের ১১(এগার) জনই আবু জাহেল সহ এ যুদ্ধে নিহত হন।
রমজানের রোজায় মুসলমানদের ঈমানী শক্তি অনেক বৃদ্ধি পায়।
এবং আল্লাহপাকের উপর তাকওয়া র্নিভরশীলতা নিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে তারা যে কোন প্রতিকূলতার মোকাবেলা করার শক্তি র্অজন করে।
আল্লাহপাক বলেন প্রত্যেক নেক আমলের পুরষ্কার ১০(দশ) গুন।
কিন্তু সীয়ামের (রোজার) পুরষ্কার কত দেক সেই টা আমার ব্যাপার।
সীয়ামের র্দীঘ অনুশীলনের দ্বারা মন থেকে আত্ন-অহংকার হিংসা বিদ্বেষ দূর হয়ে তথায় মানব প্রেমের বীজ বপিত হয়।
সৃষ্টি হয় আত্নার প্রতি গভীর আস্থাতথা তাকওয়া। অনুরুপ ভাবে কোরআন নাযিলের মাস রমজান।সমস্ত অন্ধকারকে বিদূরিত করে মহান আল্লাহ তাঁর র্সবশ্রেষ্ট আসমানী কিতাব মহা গ্রন্থ আলকোরআন নাযির করেন এ মাসে।
সুতরাং, যারা আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল বিশ্বাসী ও অনুগত তারাই আল-কোরআনকে জীবনের র্সবক্ষেত্রে বাস্তবায়নে সচেষ্ঠ হয়। তারা ভক্তি সহ তিলাওয়াত করে আল-কোরআন।
তারা গ্রহন করে কোরআনের বিধানকে।সন্তষ্ট চিত্রে জীবনের সব ক্ষেত্রে। পালনকরে কোরআনের র্নিদেশ সমূহ বিনা বাক্য । তারাই পাবে আল্লাহর অফুরন্ত নেয়ামত র্পূন রমজানের বরকত গ্রহন করতে।
আল্লাহ তায়ালা আমাদের কে তওফিক দিন। আমিন। শেষ র্পব
লেখক: চেয়ারর্পাসন-আমাদের ব্রাক্ষণবাড়ীয়া.কম,জীবন সদস্য-বাংলা একাডেমী ও সভাপতি-কৃষননগর আ: জব্বার উচ্চ বিদ্যালয়,নবীনগর ব্রাক্ষণবাড়ীয়া











