বিজয়নগরে বিআরডিবি’র আবর্তক ঋণ বিতরণ
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট তানভীর ভূইয়া বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বিআরডিবি’র মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ প্রদান করছে। ঋণ নিয়ে সাধারণ মানুষ স্বাবলম্বী হয়ে উঠছে। তিনি ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করার আহবান জানান। আজ মঙ্গলবার বিজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিআরডিবি’র আওতায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিভুক্ত বুধন্তী (পশ্চিম) কৃষক সমবায় সমিতির ১০জন সদস্যের মধ্যে ১লক্ষ টাকা আবর্তক ঋণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূইয়া।











