,

জাপানে বুলেট ট্রেনে আগুন ধরিয়ে আত্মহত্যা

news-image

জাপানের একটি দ্রুতগতির ট্রেনে (বুলেট ট্রেন) অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। আত্মহত্যার উদ্দেশ্যে এক যাত্রী চলন্ত ট্রেনের ভেতর নিজের গায়ে তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলে ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ট্রেনটি রাজধানী টোকিও থেকে ওসাকা যাচ্ছিলো। বেলা সাড়ে এগারোটার দিকে ওদওয়ারা নগরী অতিক্রমকালে ট্রেনটিতে প্রথম ধোঁয়া দেখা যায়। ট্রেনটিতে এ সময় ১ হাজার আরোহী ছিলেন। আগুনে ট্রেনের কয়েকটি কামরা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আরোহীদের কেউ ইমার্জেন্সি বাটনে চাপ দেয়ায় থেমে যায় ট্রেনটি। এ ঘটনায় আত্মহননকারী ওই যুবক ছাড়াও অপর এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় টোকিও-ওসাকা হাইস্পিড ট্রেন লাইন বন্ধ করে দেয়া হয়। কর্তৃপক্ষ আত্মহননকারী ব্যক্তির আত্মহত্যার কোনো মোটিভ জানাতে পারেননি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম জাপানের এই হাইস্পিড রুটে ট্রেনগুলো ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলে। তবে জাপানের হাইস্পিড ট্রেন নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা বলে স্বীকৃত। কার্যক্রম শুরুর পর গত ৫০ বছরে এই প্রথম সেখানে কারও মৃত্যুর ঘটনা ঘটলো।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে