,

দ্বীপ কিনবেন ‘ব্র্যাঞ্জেলিনা’

news-image

বিশ্বের নানা প্রান্ত থেকে শিশু দত্তক নিয়ে বিশাল এক পরিবার তৈরি করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। মোট ছ'টি সন্তান নিয়ে একটু হাত-পা ছড়িয়ে থাকার জন্য বড় জায়গা না হলে কি আর চলে! তাই 'ব্র্যাঞ্জেলিনা' এ বার আস্ত একটা দ্বীপ কেনার কথা ভেবেছেন। নীল জলে ঘেরা গ্রিসের একটি দ্বীপ গাইয়া, অ্যাঞ্জেলিনার সেটি খুবই পছন্দের। ৪৩ একর জমির এই প্রাইভেট প্রপার্টিতে বাচ্চারাও নিশ্চিন্তে খেলতে পারবে বলে মনে করেন তিনি। গাইয়া দ্বীপের বাজারদর বর্তমানে ৪৭ লাখ মার্কিন ডলার। শোনা যাচ্ছে, খুব শিগিগরই গাইয়া দ্বীপের মালিকানা যাবে 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' দম্পতির হাতে। ছুটি কাটাতে পারবেন সবাই মিলে। এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছেন জোলি। তার প্রথম সন্তানের নাম শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন তিনি। এ ছাড়া পিট-জোলির পালক তিন সন্তান হলো ম্যাডক্স, প্যাক্স ও জাহারা।
 শোনা যাচ্ছে 'ব্র্যাঞ্জেলিনা'র এই বিশাল পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছে আরও দুই নতুন সদস্য।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা