বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানে ওয়াটার পার্কে আগুন, আহত পাঁচ শতাধিক

news-image

তাইওয়ানের উত্তরাঞ্চলের একটি পার্কে নৃত্য ও সঙ্গীত উৎসব চলাকালে দাহ্য রঙিন পাউডারের বিস্ফোরণের পর আগুন লেগে ৫১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মারাত্মক আহতের সংখ্যা ২০০ বলে জানা গেছে। তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় নিউ তাইপে সিটির একটি ওয়াটার অ্যামাউজমেন্ট পার্কে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ২০০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল স্থানীয় গণমাধ্যমগুলো। কিন্তু গতকাল রোববার আহতের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়ে যায়। গুরুতর আহতদের দেহের ৭০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। সূত্র : বিবিসি, এএফপি, এনডিটিভি। আহতদের মধ্যে চীনের মূল ভূখণ্ডের দু'জন নাগরিক ও দু'জন বিদেশি রয়েছেন। তীব্র গরম থেকে রক্ষা পেতে তারা সবাই ওয়াটার পার্কটিতে গিয়েছিলেন। নৃত্য ও সঙ্গীতের এই উৎসবটিতে অংশগ্রহকারীদের ওপর রঙিন পাউডারের মেঘ স্প্রে করে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। একটি রঙিন পাউডার স্প্রে করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মূল মঞ্চে ঘটা এ ঘটনার সময় উৎসবে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। তাইওয়ানের টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগুনের শিখা আকাশের দিকে উঠে গেছে, আর মানুষজন হুড়োহুড়ি করে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করছেন। নিউ তাইপে সিটির মেয়র এরিক চু বলেছেন, 'যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং কারা দায়ী, তা খুঁজে বের করব আমরা।' তদন্তের সুবিধার জন্য পার্কটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সরকারি কর্মকর্তা লিন চিয়েহ-য়ু বলেছেন, 'পাউডারটি কী কারণে বিস্ফোরিত হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।' তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই পাউডারটির ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তাইওয়ানের প্রধানমন্ত্রী মাও চি-কুয়ো বলেছেন, 'আগামী কয়েকটি দিন আহতদের জন্য বেশ কঠিন হবে।' রোববার পর্যন্ত ৪১০ জন হাসপাতালে ছিলেন এবং তাদের মধ্যে ১৯৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা