,

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা: নিহত ৫

news-image

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত হামলাকারী ছাড়াও অন্তত পাঁচ জন নিহত হয়েছে বলে জানা গেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোয় এই হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। জরুরি বিভাগের সূত্রে এক প্রতিবেদনে রবিবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী মেইদুগারির একটি হাসপাতালের কাছে আত্মঘাতী বোমা হামলা করেন এক জিহাদি। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এই হামলার ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি বিভাগের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ কনর বলেছেন, ‘মোলাই হাসপাতালের কাছে এই হামলায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।’ ওই হামলাকারী ব্যক্তি হাসপাতালের ভেতর প্রবেশ করতে চেয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের জেরার মুখে হাসপাতালের ফটকের সামনেই বোমা বিস্ফোরণ করেন তিনি। হাসপাতালের ভেতর হামলা হলে হতাহতের সংখ্যা অনেক বেশি হতে পারত। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়েছে। কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে বোকো হারাম। ছয় বছরের এই লড়াইয়ে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে