বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ নারী নেতৃত্বকে বললেন ‘শো পিস’, ক্ষমা চাইলেন রওশন

news-image

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দেশের শীর্ষ পদে থাকা নারীদের ‘শো পিস’ বলার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে জাতীয় সংসদে।

সাংসদদের প্রতিবাদের মুখে পরে এরশাদের ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন স্পিকার। আর স্বামীর বক্তব্যের জন্য সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক সামরিক শাসক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, “আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদদের উপনেতা নারী, বিরোধী দলীয় নেতা নারী। এরাতো ‘শো পিস’। বাইরে কিন্তু এই অবস্থা না।” সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতেই এরশাদের এ বক্তব্যে অধিবেশনে তীব্র আপত্তি ওঠে। নারী সাংসদরা এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চিৎকার করতে থাকলে স্পিকার সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন। প্রতিবাদের মধ্যেই এরশাদ বলতে থাকেন, “বাইরে কিন্তু নারীরা অসহায়, বাইরে কিন্তু নারীরা অসহায়। “আপনার মনে আছে, আমরা একুশে ফেব্রুয়ারি মালা দিতে যাই শহীদ মিনারে। সেখানে কেউ থাকে না। কোনো নারী সেখানে যায় না; ভয়ে যায় না।” সাংসদদের প্রতিবাদের মুখে এরশাদ এক পর্যায়ে বলেন, “ঠিক আছে, আমি যদি বলে থাকি, তাহলে প্রত্যাহার করে নিচ্ছি।” তারপর সাবেক এই রাষ্ট্রপতি আবারও বলেন, “কিন্তু কথা হল, নারীরা সেখানে যায় না। তারা মধ্যরাতে যেতে ভয় পায়, কেন ভয় পায়? “পহেলা বৈশাখের কথা মনে আছে, আমি ভুলিনি, কি ঘটেছিল, কোথায় ঘটেছিল, তার কী বিচার হয়েছিল?” এরশাদের বক্তব্য শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “তিনি জাতীয় সংসদের বিভিন্ন পদে আসীন নারীদের সম্পর্কে যে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেইসব শব্দাবলী ৩০৭ বিধি, কার্যপ্রণালী বিধির আলোকে সংসদের কার্যবিবরণী থেকে অ্যাক্সপাঞ্জ করা হবে।” বাজেট আলোচনায় অংশ নিতে দাঁড়িয়ে প্রথমেই স্বামীর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন বিরোধী দলীয় নেতা সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ। তিনি বলেন, “আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো তার শব্দ চয়ন ঠিক ছিল না। সেইজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা