,

শহিদের বিয়ের খবরে ঘুম নেই আলিয়ার!

news-image

বিয়ের কথা ভাবলেই ঢের ঢের পুরুষের রাতের ঘুম উড়ে যায়! শহিদ কপূরেরও কি তা-ই হল? আর, শহিদের বিয়ের খবর পেয়ে কেন রাতজাগা তারা হয়ে গেলেন আলিয়া ভাট? আসলে, শহিদ কপূর আর আলিয়া ভট্ট হালফিলে মেতে রয়েছেন ‘শানদার’ প্রেমে। আলিয়া তো সেই ছোটবেলা থেকেই মন দিয়েছিলেন শহিদকে। নিজেই জানিয়েছেন মেয়ে, ১১ বছর বয়সেই ‘ইশক্ ভিশক্’ দেখে তিনি মজেছিলেন শহিদে! তবে, সেটাই তাঁদের ঘুম উড়ে যাওয়ার কারণ নয়। জানা যাচ্ছে, ‘কুইন’-খ্যাত বিকাশ বহলের পরের ছবি ‘শানদার’-এ অভিনয় করবেন দু’জনে। সেখানে না কি তাঁদের চরিত্রটা ইনসমনিয়াকের। রাতের পর রাত জেগে থাকতে থাকতে দু’জনে যখন ক্লান্ত, তখন এক বিয়েবাড়িতে দেখা হয়ে যায় তাদের! তার পর কি তাদের চোখে ঘুম আর মনে প্রেম আসে? সেটা জানা যাবে ছবি মুক্তি পেলে! আপাতত জানা যাচ্ছে, ২০১৪-র সিদ্ধার্থ মলহোত্র-পরিণীতি চোপড়া অভিনীত ‘হাসি তো ফাসি’-র পর কর্ণ জোহর-অনুরাগ কাশ্যপের প্রযোজক জুটিকে আবার পাওয়া যাচ্ছে ‘শানদার’-এ। শহিদ-আলিয়ার সঙ্গে এই রোমান্টিক ছবিতে দেখা যাবে পঙ্কজ কপূরকেও। কর্ণ জোহর টুইটারে জানিয়েছেন, ২২ অক্টোবর দশেরার মরশুমে ‘শানদার’ মুক্তি পাবে।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা