,

তৃতীয় দফায় এমপিপুত্রের রিমান্ড চাইল পুলিশ

news-image

রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে এলোপাতাড়ি গুলি করে দুজন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এমপির ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে ফের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগেও রনিকে দু’দফায় চারদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপক কুমার দাস ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে রনিকে হাজির করে রিমান্ড আবেদন করেন। বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে। মামলার অভিযোগ থেকে জানা গেছে, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ডিবি পুলিশ গত ৩১ মে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেফতার করে। এরপর গত ১জুন পুলিশের আবেদনের প্রেক্ষিতে রনিকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। দ্বিতীয় দফায় গত ২৪ জুন পুলিশ তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত এতে চারদিনের আবেদন মঞ্জুর করেন।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা