,

আশুগঞ্জে স্ত্রী মৃত্যুর পর থেকে স্বামী নিখোজ, থানায় জিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাজমা বেগম (৩৮) নামে এক গৃহবধুর মৃত্যুর পর থেকেই তার স্বামী বাদল ঠাকুর নিখোজ রয়েছেন। এ ঘটনায় গত ২৬ জুন রাতে আশুগঞ্জ থানায় নিখোঁজ বাদল ঠাকুরের ছোট ভাই বাছির ঠাকুর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন আশুগঞ্জ উপজেলার বগইর গ্রামের বাসিন্দা বাদল ঠাকুরের স্ত্রী নাজমা বেগম  অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন ২৩ জুন দুপুরে তিনি মারা যান। পরে নাজমার লাশ আশুগঞ্জ উপজেলার তাঁজপুর গ্রামে দাফন করা হয়। এরপর থেকেই নাজমার স্বামী বাদল ঠাকুরকে খোজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোজ বাদল ঠাকুরের সন্ধান দাবিতে ২৬ জুন রাতে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তার ভাই বাছির ঠাকুর। জিডি নং ১০৮৭। নিখোজ বাদল ঠাকুর’র ভাই বাছির ঠাকুর জানান তার বড বাইয়ের স্ত্রী নাজমা বেগম র্দীঘদিন ডায়বেটিস রোগে আক্রান্ত থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকে তার ভাই নিখোজ রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে