,

ছাত্রী ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

news-image

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার আজ শনিবার দুপুরে এ নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবীব জানান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এক ছাত্রী গত মে মাসে উপাচার্যের কাছে সৈয়দ মাহফুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ১৯ জুন তিনি একই অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। বিষয়টি নিতে গত বৃহস্পতিবার উপাচার্য জরুরি সভা ডাকেন। সভায় আইন উপদেষ্টাদের পরামর্শে তিনি নিজ ক্ষমতাবলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক ভাবে বরখাস্ত করেন। আজ বেলা পৌনে তিনটার দিকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। একই সঙ্গে ওই শিক্ষককে কেন স্থায়ী বহিষ্কার (চাকরিচ্যুত) করা হবে না, তার কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য। 
ওই ছাত্রীর অভিযোগে বলা হয়, ২০১৩ সালে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসান তাঁর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেন, প্রেমের প্রস্তাবও দেন। রাজি না হলে তাঁকে ফেল করানোর ভয় দেখান। হঠাৎ এক দিন শিক্ষক মাহফুজ মেয়েটির যশোর শহরের ভাড়া বাসায় যান এবং তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে শিক্ষক তাতে রাজি হননি। এ ঘটনায় ছাত্রী প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেন। পরে গত সপ্তাহে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে