,

ওডিআই ও টি-২০তে নতুন নিয়ম

news-image

 এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) ‍ ও টি-২০ ক্রিকেটে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন নিয়মানুযায়ী, ওডিআই ও টি-২০তে সব ধরনের নো বলেই ‘ফ্রি-হিট’ হবে। ওডিআইতে প্রথম ১০ ওভারে বাধ্যতামূলক ‘পাওয়ার প্লে’ চলাকালীন সময়ে সর্বোচ্চ দুজন ফিল্ডার ৩০ গজের বৃত্তের বাইরে থাকবে। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে আর ব্যাটিং ‘পাওয়ার প্লে’ নেওয়া যাবে না। তবে এ সময়ের মধ্যে চারজন ফিল্ডার বৃত্তের বাইরে থাকবে। ৪০ থেকে ৫০ ওভার পর্যন্ত চারজনের বদলে পাঁচজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকবে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়া। আইসিসির ২০১৫ সালের বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ জুলাই থেকে এটি কার্যকর হবে। এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন জানান, বার্বাডোসে আইসিসির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। খুব সফল একটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষ করার পর ওডিআই ফরম্যাটকে খোলাখুলিভাবে মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির প্রধান নির্বাহীর দাবি, প্রাণবন্ত ও জনপ্রিয় ওডিআই ফরম্যাটে আমূল পরিবর্তনের দরকার নেই। কিন্তু ফরম্যাটটিকে মানুষের কাছে আরও সহজ করতে ও বল ব্যাটের মধ্যে ভারসাম্য আনতেই এ নতুন নিয়ম চালু করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা