,

ভারত সিরিজেই বিদায় বলবেন সাঙ্গাকারা

news-image

তাঁর অবসর ঘোষণা নিয়ে শুরু হয়েছিল নানামুখী জল্পনা। শ্রীলঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা শনিবার নিজেই সমাপ্তি টেনেছেন সেই জল্পনার। জানিয়ে দিয়েছেন, আগামী আগস্টে ভারতের বিপক্ষে সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট এখন মাঠে। কলম্বো টেস্টের ফাঁকে সাংবাদিকদের ডেকে সাঙ্গাকারা বলে দিয়েছেন তাঁর বিদায় লগ্নের খুঁটিনাটি। বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময়টা আমার এসেই গেছে।’ সাঙ্গাকারা জানিয়েছেন, ভারতের বিপক্ষে সিরিজে অনুষ্ঠেয় তিন টেস্টের দুটিতে খেলবেন তিনি। যদিও ওই সিরিজের সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টটিও খেলবেন না সাঙ্গাকারা। কলম্বোর পি সারাভানামুত্তু ওভালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে আমার পুরোপুরি বিদায় বলার কথা ছিল। কিন্তু তখন আরও চারটি টেস্ট খেলার জন্য অনুরোধ করা হয়। সেই অনুরোধেই আরও কয়েক দিন টেস্ট খেলে যাওয়ার সিদ্ধান্ত নিই। 
এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে যতজন খেলোয়াড় আছেন, তাদের মধ্যে সাঙ্গাকারার মোট টেস্ট রান সবচেয়ে বেশি। ক্রিকেটের বড় ফরম্যাটে তিনি ৩৮টি শতক হাঁকিয়ে সংগ্রহ করেছেন ১২ হাজার ৩শ ৫ রান। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের সংগ্রহ ৯ হাজার রান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে