,

যুক্তিরাষ্ট্রে সমকামীদের বিয়ে বৈধতা পাওয়ার পর সমকামীর উচ্ছাস

news-image

সমকামীদের বিয়ে বৈধ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্রেই এবার সমকামীদের মাঝে বিয়ে বৈধতা পেল। এর আগে দেশিটি কিছু অঙ্গরাজ্যে সমকামীদের বিয়ের অধিকার থাকলেও ১৪ টি রাজ্যে তা আইনগতভাবে নিষিদ্ধ ছিল। শুক্রবার আদালতের রায় ঘোষণার পরপরই জর্জিয়া, মিশিগান, ওহাইও এবং টেক্সাসের সমকামী জুটিরা সানন্দে বিয়ের তোড়জোড় শুরু করে। রায় শোনার জন্য প্রায় শ’ খানেক মানুষ ঘন্টার পর ঘন্টা আদালতের বাইরে অপেক্ষা করে। রায় শোনার পরপরই জর্ডান মোনাগহান নামের এক অংশগ্রহণকারী তৎক্ষণাৎ তার মাকে ফোন করে সুখবরটি জানান। মোনাগহান ফোনে তার মাকে বলে, ‘মা! আমি এখন সুপ্রিম কোর্টে। তোমার ছেলে এখন অন্যের বউ হতে পারবে।’ বিচারপতি অ্যান্থনি কেনেডি তার রায়ে জানান, বিবাহ সবার জন্যই একটি সাংবিধানিক অধিকার, তাতে বেশিরভাগ মানুষই একমত হয়েছেন। আদালতের মুক্তমনা আরও চারজন বিচারকের মতের প্রেক্ষিতে তিনি লিখেন, ‘কোনো সম্পর্কই বিবাহ অপেক্ষা গাঢ় নয়।’ যুক্তরাষ্ট্রে এখনও সমকামী (বিশেষত ছেলে-ছেলে) সম্পর্ক নিষিদ্ধ ছিল। বিবিসির সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, রায় ঘোষণার পরপরই অপেক্ষারত উত্তেজিত জনতা উচ্চ কলরবে মুখর করে তোলে আদালত প্রাঙ্গণ।
রায়ের পরপরই ডেমোক্র্যাট দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিনটন তার টুইটার অ্যাকাউন্টে ‘গর্বিত’ লিখে টুইট করেন। আর হোয়াইট হাউজও তাদের টুইটার পেজে রংধনু সম্বলিত হাউজের ছবি পোস্ট করে।
প্রেসিডেন্ট ওবামা এ রায়কে ‘আমেরিকার জন্য বিজয়’ বলে অভিহিত করেছেন। “ সব মার্কিন নাগরিককে সমান দৃষ্টিতে দেখা মানেই আমরা সবাই আরো বেশি স্বাধীন”, বলেন তিনি। এদিকে অনেক খ্রিস্টান রক্ষণশীলই এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। রিপাবলিকান দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী আরকানসাস প্রদশের সাবেক গভর্নর মাইক হাকাবি বলেন, ‘আামাদের অবশ্যই বিচার বিভাগীয় এই স্বৈরশাসন প্রতিহত ও প্রত্যাখ্যান করা উচিত।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ