বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে যান্ত্রিক ত্রুটিতে ইউনাইটেড এয়ারের ফ্লাইট বিঘ্নিত

news-image

ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করেনি। আজ শুক্রবার সকাল সোয়া ৮টায় বিমানবন্দরে অবতরণ করার পর সেখানে অবস্থান করছে বিমানটি। উড়োজাহাজটি রাত ৮টা পর্যন্ত ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। সূত্র জানায়, রাজধানী ঢাকা থেকে ৪২জন যাত্রী নিয়ে সৈয়দপুরে অবতরণ করে ইউনাইটেড এয়ারওয়েজের (ফ্লাইট নং ৪এইচ-০৫৪৯) উড়োজাহাজটি। এরপর ঢাকার পথে ৩৪জন যাত্রী নিয়ে সকাল ৮.৩৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে পরে যেতে পারেনি। ইউনাইটেড এয়ারওয়েজের সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক আশরাফুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রকৌশলীরা ঢাকা থেকে আসছেন। মেরামত করার পর গন্তব্যে পৌঁছানো হবে বলে তিনি আশা ব্যক্ত করছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা