,

বাংলা ছবিতে দীপিকাকে নিতে কাড়াকাড়ি

news-image

সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচক সবার মন জয় করেছেন দীপিকা পাড়ুকোন। এর সুবাদে বাংলা ছবির নির্মাতাদের নজর এখন বলিউডের এই অভিনেত্রীর দিকে। ওপার বাংলার চলচ্চিত্র শিল্পের পরিচালক ও প্রযোজকরা তাকে প্রস্তাবও দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তাদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে বলা যায়! একটি সূত্র জানিয়েছে, টালিগঞ্জের শীর্ষস্থানীয় নির্মাতাদের কাছ থেকে ফোন পেয়েছে দীপিকার ব্যবস্থাপক দল। এদিকে চলতি বছরের অন্যতম ব্যবসাসফল ‘পিকু’ দীপিকার কাছে বিশেষ ছবি বলে জানিয়েছেন তিনি। তাই অনেক বছর পরও এর স্মৃতি ধরে রাখতে চান ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। সেজন্য ছবিটিতে ব্যবহৃত কানের দুল নিজের কাছে যত্নে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শীর্ষে থাকার খেলায় অন্যদের চেয়ে এখন এগিয়ে দীপিকা। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার সুবাদে বড় বাজেটের ছবিগুলোর বাজি ধরা হচ্ছে তাকে ঘিরেই। এখন তিনি ব্যস্ত ‘বাজিরাও মাস্তানি’র কাজ নিয়ে। এতে রাজকীয় বেশভূষায় দেখা যাবে তাকে। ছবিটিতে তার চরিত্র মুসলিম মেয়ের। তাই ডিজাইনার অঞ্জু মোদি তৈরি করছেন মোগল আমলের সাহারা, কুর্তি ও শাড়ি। তার সহশিল্পী প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে