,

সরাইল থেকে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইল উপজেলা সদর থেকে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা গোয়েদা পুলিশ (ডিবি) অস্ত্র¿সহ মনির মিয়া ওরফে চিটাগাইংগা মনির (৩৩) নামের এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মনির কসবা উপজেলার লক্ষা গ্রামের সুলতান মিয়ার ছেলে। সে দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে পরিবহনে ডাকাতি কওে আসছে। গত কয়েক মাস ধরে মনির ডাকাত সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। এখানে সে ঈদকে সামনে রেখে একটি ডাকাতদল গঠনের চেষ্টা করছিল। জেলা গোয়ান্দো পুলিশের অফিসার ইনচার্জ মাইনুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে উচালিয়াপাড়ায় অভিযান চালিয়ে দুটি গুলি ও একটি দেশে তৈরী অস্ত্রসহ মনির মিয়াকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সরাইল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.মাইনুর রহমান বলেন, শুধু আমাদের কাছে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাছাড়া চট্রগ্রাম জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা