বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার তাৎর্পয : বীর মুক্তি যোদ্বা: আলহাজ্ব মো: নূরুজ্জামান

news-image

২য় র্পব

ইসলামিক ডেস্কপ্রিয় নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান বিন শাহের ওরফে আবু হুরায়রা (রা:) বলেন ,রাসূলে পাক (সা:) ইরশাদ করেন” যখন রমজান মাস আসে তখন আসমানের দরজা গুলো খুলে দেওয়া হয়। দোযখের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃংখলিত করা হয় । বোখারী/মোসলিম শরীফ

অপর হাদিসে এসেছে হযরত শাহল ইবনে শাঁদ(রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ  করেন , বেহেশতের ৮টি দরজা রয়েছে। তার মধ্যে একটির নাম রাইয়ান । রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে না । (বোখারী-শরীফ) 

আজ র্পযন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক ,বিশেজ্ঞ্ চিকিৎসক র্দাশনিক রোজার কোন কুফলের কথা বের করতে পারেননি। রমজান মাসে পবিএ মহা গ্রন্থ কোরআন নাজিল হয়েছে ।এই মাসের শবে কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ট।আল্লাহ পাকের বিশেষ দূত জিব্রাইল (আ:)হুজুরে পাকের জীবনদশায় ২৪০০০ (চব্বিশ হাজার) বার ওহী বানী নিয়ে সাক্ষাৎ করেছেন । ওহী আসা বন্ধ হওয়ার পর একমাএ প্রতি বৎসর রমজানের শবে কদরের রাতে জিব্রাইল (আ:)তাঁর বাহিনী নিয়ে সন্ধা হতে ভোর র্পযন্ত পৃথিবীতে অবস্তান করেন । রমজানে বেহেশতের দরজা খুলে দেওয়া হয় । দোযখের দরজা বন্ধ করে দেওয়া হয় ।
শয়তান শৃংখলিত থাকে । একটি নফল ইবাদত করলে অন্য সময়ের একটি ফরজ ইবাদতের সমান ছওয়াব হয় । একটি ফরজ ইবাদতের সমান ছওয়াব হয় । র্পূববর্তী জীবনের গূনাহ মাফ করা হয় ।

রোজার প্রকারভেদ :

রোজা ৪ (চার) প্রকার । যেমন :

(১) ফরজ রোজা 
(২) ওয়াজিব রোজা
(৩) নফল রোজা 
(৪) মাকরুহ রোজা

ফরজ রোজা: রমজান মাসের ১ মাস রোজা রাখা এবং এর কাযা ও কাফ্ফারা দেওয়া ফরজ ।

ওয়াজিব রোজা : নির্দিষ্ট কি অনির্দিষ্ট মানতের রোজা ওয়াজিব ।
কেহ যদি কোন কাজের /সমস্যা সমাধান হলে নির্দিষ্ট তারিখের দিনে রোজা রাখবে বলে নিয়ত করেন, তবে তাকে ঐ তারিখে/রোজা রাখা ওয়াজিব । যদি নির্দিষ্ট দিন তারিখে কোন কারনে রোজা না রাখতে পারে ,তবে এর কাযা আদায় করা ওয়াজিব । আর কেউ যদি কোন সমস্যার সমাধান হলে এক বা একাধিক রোজা রাখবে বলে নিয়ত করেন , তবে উহা একটি নির্দিষ্ট মানত । তা সুবিধা মত দিনে আদায় করলে হবে । 

নফল রোজা : শুক্রবারে রোজা আইয়ামে বীখ অর্থাৎ প্রত্যেক চন্দ্রমাসের ১৩,১৪,১৫ তারিখের রোজা , মহর্রমের রোজা ইত্যাদি নফল রোজা । 

শাওয়ালের ৬(ছয়) রোজা : আল্লাহর রাসূল (সা:) বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসের ৬ টি নফল রোজা রাখবেন , আল্লাহপাক তার আমল নামায় পুরা বৎসরের রোজা রাখার ছওয়াব দান করবেন । হুজুরে পাক (সা:) আরো বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসের প্রথম ৬ টি রোজা রাখে সে ব্যাক্তি বছরের যুদ্ধে ৪০ জন শহীদের ছওয়াব পাবেন । 

মোহর্রমের রোজা : মহর্রম মাসের ১০ম তারিখে রোজা রাখার নাম হল আস্তরার রোজা ।
সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোযে আছে, মূসা (আ:) এর সাফল্যে শ্বাশত ইসলামের বিজয় হয়েছিল।
জয় আল্লাহর দান এবং কৃতজ্ঞতা প্রকাশ করা দাসের কর্তব্য – এই প্রেক্ষিতে সকল নবীকে সমভাবে বিশ্বাস করা। মোহাম্মদ (সা:) এবং তাঁর উম্মতগন এই দিবসঠিকে মর্যাদা র্পূন মনে করেন।
রাসূলুল্লাহ (সা:) মদিনায় হিজরত করে ইহুদীদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারন জিজ্ঞেস করলে তারা বলেন।
এটি একটি মহান দিন। এদিনে আল্লাহপাক মূসা (আ:) ও তাঁর কওমকে নামাজ দিয়েছিলেন , এবং ফেরাউন ও তাঁর কওমকে ডুবিয়ে মেরেছিলেন। তাঁর শুকরিয়া হিসেবে মূসা (আ:) এদিন সিয়াম পালন করেছেন। আমরাও (ইহুদীরা) সিয়াম পালন কারী।   বাকী কথা আসছে………আগামী কাল 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক