,

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত যৌনকর্মীর ভূমিকায় কারিনা

news-image

বেশ কয়েকদিন গ্ল্যামার দুনিয়া থেকে দূরে সরে ছিলেন। সাম্প্রতিককালে সালমান খানের সঙ্গে অভিনীত ছবি ‘বজরঙ্গী ভাইজানে’র মাধ্যমে আবার তাঁকে দেখা যাচ্ছে রূপালি দুনিয়ার খবরে। তবে কারিনা ভক্তদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছিল। রাজকুমার গুপ্তর সঙ্গে নতুন একটি ছবি করতে চলেছেন করিনা। সেখানে তিনি একজন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন। জানা গেছে ছবিটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। একজন অপ্রকৃতিস্থ যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে বেগমকে। এই ছবিটি মূলত একটি সাইকোলজিকাল থ্রিলার। ছবিটি ভারতীয় দণ্ডবিধির ৮৪ ধারা অবলম্বনে তৈরি হবে। এই ধারাতে একজন অপ্রকৃতিস্থ মানুষ নিজেই জানেন না, সে কখন কোন কাজটা কেন করেন। কি ভাবনা থেকেই বা করেন। সেই ব্যক্তি আদও এটাই জানেন না তিনি যে কাজটা করছেন সেটা আইন বিরুদ্ধ কিনা? তবে এই নিয়ে বলিউডি ছবিতে তৃতীয়বার যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন করিনা। এরআগে তাঁকে ‘চামেলি’ এবং ‘তালাশ’ ছবিতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। প্রথমে ছবিটি সলমন খানের প্রযোজনা সংস্থার প্রযোজনা করার কথা ছিল। এখন শোনা যাচ্ছে অন্য প্রযোজনা সংস্থার সন্ধানে রয়েছেন পরিচালক।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা