,

রাজ্জাককে ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য

news-image

ডেস্ক রির্পোট : চিকিৎসার জন্য বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ঢাকায় আনা হয়েছে। তাকে পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। চিকিৎসা গ্রহণের পর তিনি তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় যেতে পারেন। গতকাল রাতে সড়ক পথে কক্সবাজার থেকে তিনি ঢাকা পৌঁছান। টেকনাফ বিজিবির প্রধান আবুজার আল জাহিদ জানিয়েছেন, ঢাকায় চিকিৎসা শেষে নায়েক রাজ্জাক ছুটি নিয়ে নাটোরে তার বাড়িতে যেতে পারবেন। আট দিন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির হাতে আটক থাকার পর ২৫ শে জুন মংডুতে পতাকা বৈঠকের পর দেশে ফিরিয়ে আনা হয় রাজ্জাককে। ১৭ই জুন টেকনাফ সীমান্তের নাফ নদীতে টহল দেয়ার সময় রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। ওই ঘটনায় বিপ্লব কুমার নামে একজন সিপাহী গুলিবিদ্ধ হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা