,

আখাউড়ায় এক ডাকাতসহ আটক ২

news-image

বিশেষ প্রতিনিধি : শুক্রবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রেলওয়ে রানিং রুম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত ও শহরের খরমপুর বাইপাস এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এরা হলেন ডাকাত সুমন মিয়া (৩৭)। পৌর শহরের দেবগ্রামের জিল্লুর রহমানের ছেলে। ছিনতাইকারী জাকির হোসেন (৩০)। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। পুলিশ জানায়, সুমনসহ ৭/৮ জনের একটি ডাকাত দল রেলওয়ে রানিং রুম এলাকায় ভোর রাত প্রায় ৪টার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও একটি দেশীয় অস্ত্রসহ সুমনকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, সুমনের নামে আখাউড়া থানায় চুরি, ছিনতাইসহ মাদকের একাধিক মামলা রয়েছে। এদিকে একই সময় পৌর শহরের খরমপুর বাইপাস সড়ক এলাকা থেকে জাকির নামে এক ছিনতাইকারীকে আটক করেছে টহলরত পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা