বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যামে রাজপথ স্থবির

news-image

‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা’— বৃষ্টিতে দুর্ভোগের কথা জিগ্যেস করতেই এই প্রবাদ শোনালেন শান্তিনগর মোড়ে অফিস ফেরত এক চাকরিজীবী। একটু বৃষ্টিতেই শান্তিনগর মোড়ে পানি জমে যায়। সেই জলাবদ্ধতার সামনে বাস-সিএনজি অটোরিকশা-রিকশা— কিছই না পেয়ে অসহায় দাঁড়িয়ে আছেন ব্যাংকের কর্মকর্তা হাসিন মহিউদ্দিন। ধানমন্ডির শংকর মোড়ে দাঁড়িয়ে এক রিকশাচালক বললেন, ‘কয়দিন আগে গরমে পুড়ে কয়লা হইসি, আর অহন বৃষ্টিতে ভাসতাছি। রাস্তায় পানি, কাদা আর খোঁড়াখুঁড়ি। রিকশাই তো চালাইতে পারি না।’
শুধু তো শান্তিনগর মোড় নয়, একটু বৃষ্টিতে গতকাল পুরো ঢাকাই যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। জ্যাম, রাস্তা খোঁড়াখুঁড়ি আর একনাগাড়ে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অফিস ফেরত লোকজন পড়েন এক দুর্বিষহ অবস্থায়। এই অবস্থা ঢাকার তেজগাঁও, মানিকনগর, গোলাপবাগ, কমলাপুর, শনির আখড়া, মগবাজার, মালিবাগসহ পুরো ঢাকাজুড়ে। প্রতিদিনের মতো যানবাহন না পাওয়ায় কর্মজীবী মানুষের অনেক ভিড় ছিল এসব এলাকার বাসস্ট্যান্ডগুলোতে। হাজারীবাগ থেকে গ্রিন রোড, রায়েরবাজার থেকে শংকর, শান্তিনগর থেকে মগবাজার, মৌচাক থেকে রামপুরা আর বেইলি রোড, বাড্ডা, কুড়িল, কুড়াতলি, জোয়ার সাহারা, নূরানি মসজিদ রোডসহ রাজধানীর প্রায় সব এলাকার রাস্তায় ছিল বৃষ্টির পানি আর কাদা মিশে এক দুর্বিষহ অবস্থা। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিন রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত গতকালের লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের পশ্চিম অংশ এবং তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে প্রবল রয়েছে। রাজধানীর জ্যামের কারণে নাগরিকদের প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হতে হয়। এর মধ্যে একনাগাড়ে বৃষ্টির কারণে সেই ভোগান্তি পৌঁছেছে চরমে। তাছাড়া প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে রাজধানীর রাস্তাতেই কাদা-পানিতে মাখামাখি অবস্থা। গতকাল যেন এই অবস্থা চরম আকার ধারণ করেছিল। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকেছিল। এদিকে, কাজী নজরুল ইসলাম এভিনিউতে ভিআইপি চলাচলের কারণে সংযোগ সড়কগুলোকেও আটকে রাখা হয়। এতে সেইসব রাস্তার মানুষ আটকে ছিলেন ঘণ্টার পর ঘণ্টা। ফার্মগেট এলাকার বাসিন্দা মোস্তফা কামাল বললেন, গতকাল বিকালে সিএনজি অটোরিকশায় করে সচিবালয় থেকে কাওরান বাজার এসেছেন সোয়া দুই ঘণ্টায়।
বাচ্চাকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে রাজাবাজার এলাকার বাসিন্দা শম্পা ভট্টাচার্য বললেন, রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে এই এলাকার মানুষ বন্দী হয়ে পড়েছে। এক মাসের ওপরে এ অবস্থা চলছে। মানিকনগরের বাসিন্দা আব্দুল কাদের বললেন, দুপুর তিনটায় বাসা থেকে বের হয়েছি। এক ঘণ্টা অপেক্ষা করে বাস পেয়েছি। কাওরান বাজারে পৌঁছেছি সন্ধ্যা ছয়টায়। হোটেল শেরাটনের সামনে ভিআইপি পাসিং-এর জন্য সোয়া ঘণ্টা দাঁড়িয়েছিল বাস।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক