,

ওবামা-পুতিনের টেলিফোন আলাপ

news-image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সঙ্কট, ইরানের পরমাণু ইস্যু ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার তারা কথা বলেছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। ইউক্রেন সঙ্কট নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশের মধ্যে সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র বলেছে, প্রথমবারের মতো তারা মধ্য ও পূর্ব ইউরোপে ভারি অস্ত্র মোতায়েন করবে। ইউক্রেন সংকটকের পরিপ্রেক্ষিতে ন্যাটো পূর্ব ইউরোপে সৈন্য বাড়ানোর কথা বলেছে।  বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা পুতিনকে বলেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতির শর্তগুলো সমুন্নত রাখা প্রয়োজন। সেই সঙ্গে ইউক্রেইনের ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা ও অস্ত্র সরিয়ে নেয়াও প্রয়োজন।  হোয়াইট হাউজ আরো বলেছে, দুই নেতা সিরিয়ায় ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখতে চলমান সমঝোতা আলোচনায় পি৫+১-এর ঐক্যের গুরুত্বও তাদের আলোচনায় উঠে আসে। জাতিসংঘের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এই পাঁচ বিশ্বশক্তির সঙ্গে জার্মানি যুক্ত হয়ে পি৫+১ গঠিত। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা