,

বলিভিয়াকে হারিয়ে কোপার সেমিফাইনালে পেরু

news-image

বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে পেরু। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে স্ট্রাইকার পাবলো গেরুরোর হ্যাটট্রিকে ৩-১ গোলে জয় পায় পেরু। গেরুরো হ্যাটট্রিক করে তাকে নিয়ে এতোদিনে চলা সমালোচনার ভালোই জবাব দিলেন । গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করে তার প্রত্যাবর্তনের যথার্থ প্রমাণ দিলেন গেরুরো।
খেলার ২০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পান গেরুরো। জন ভারগাসের বাড়িয়ে দেয়া বলে হেড করে বলিভিয়ার জালে বল পাঠান ফ্লামিনগো স্ট্রাইকার। ২৩ মিনিটে গোলকে দিগুন করেন গেরুরো। আর খেলার ১৬ মিনিট বাকি থাকতে ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন পাবলো। ৮৪ মিনিটে লুইস অ্যাডভিনকুলা বলিভিয়ার ড্যামিয়েন লিজিওকে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে দলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন বলিভিয়ার মার্টিনো মরেনো। অবশ্য ৬৯ মিনিটে পেনাল্টির দাবিতে একবার রেফারিকে ঘিরে ধরেন উত্তেজিত বলিভিয়ার খেলোয়াড়রা। আগামী সোমবার কোপা আমেরিকার সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্বাগতিক চিলির মুখোমুখি হবে পেরু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা