বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের পাখি হতে আর দেরি নেই!

news-image

প্রযুক্তি ডেস্কবিষয়টিকে আপনি যেভাবেই নিন না কেন, বাস্তবতা হচ্ছে আপনিও আকাশে পাখির মতো ডানা মেলে উড়তে পারবেন। এখানেই শেষ নয়, হেলিকপ্টারের পক্ষে পাহাড়ের যে দুর্গম অবস্থানে উড়ে যাওয়া সম্ভব নয়, সেখানেও আপনি নিমিষে উড়ে যেতে পারবেন। আগুন লাগার কারণে সুউচ্চ ভবনের ছাদের লোকজন বাঁচার জন্য মরিয়া হয়ে আছে? সেখান থেকেও আপনি সবাইকে একে একে উদ্ধার করতে পারবেন। সেনাবাহিনীও পারবে অকল্পনীয় ঝুঁকি নিয়ে শত্রুশিবিরে নজিরবিহীন ঝটিকা অভিযান চালাতে। মানুষকে পাখি বানিয়ে দেওয়া এই যন্ত্রের নাম জ্যাটপ্যাক। নিউজিল্যান্ডের প্রযুক্তিপাগল মার্টিন গ্লেন ৩৫ বছর আগে এই মানববিমান বানানোর যে স্বপ্ন দেখেছিলেন, তার বাণিজ্যিক রূপায়ন ঘটছে আগামী বছরের জুলাই মাস থেকে। তবে দাম পড়বে দেড় লাখ ডলার। বাংলাদেশি টাকায় এক কোটি ২০ লাখ টাকা।

জেটবিমানের কারিগরিকে কাজে লাগানো হয়েছে এই যন্ত্রটিতে। শিশুতোষ টিভি সিরিজ ‘থান্ডারবার্ডস’ আর ‘লস্ট ইন স্পেস’ দেখে জেটপ্যাক নির্মাণের স্বপ্ন দেখেন গ্লেন মার্টিন। দীর্ঘ গবেষণার ধারাবাহিকতায় ২০০৮ সালে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জেটপ্যাক উন্মোচন করে মার্টিন এয়ারক্রাফট। এরপর ২০১১ সালে প্রথমবারের মতো জেটপ্যাকে করে একটি ডামিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ফুট উপরে উড়াতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। সে সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় জেটপ্যাকটিকে। তবে মার্টিন এয়ারক্রাফট আগামী বছর থেকে যে ধরনের জেটপ্যাক বাজারজাত করতে যাচ্ছে সেটি চলবে ২০০ অশ্বশক্তিতে। এটি ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে এক হাজার মিটার উপর দিয়ে আধঘণ্টার বেশি একটানা উড়বে।

সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি সামরিক ও দমকল বাহিনীর মতো সংস্থাগুলোর জন্য আলাদা আলাদা সংস্করণ বের করবে বলে জানায় মার্টিন এয়ারক্রাফট।

সৌখিন ও স্বপ্নচারী মানুষের জন্য বাণিজ্যিক জেটপ্যাকটির ওজন হবে ১২০ কেজির বেশি। এটা নাম পি-১২ জ্যাটপ্যাক। গত সপ্তাহে প্যারিস এয়ারশোতে এটি প্রদর্শিত হয়েছে। এটা খাড়াভাবে উড়তে ও নামতে পারে।

মার্টিন এয়ারক্রাফটের প্রধান নির্বাহী পিটার কুকার বলেন, ‘এটা অনেকটা ফর্মুলা রেসিং কারের মতো। এটাতে আমরা নতুন ধরনের ব্যালাস্টিক প্যারাস্যুট সংযোজন করেছি। এতে নিরাপত্তা বেড়েছে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা