,

সীমানা চুক্তি মানার শর্তে রাজ্জাককে ফেরত দেয়া হয়েছে (ভিডিও)

news-image

এখন থেকে উভয় পক্ষের তথ্য আদান প্রদানের ভিত্তিতে এবং সীমানা চুক্তি মেনে চলার শর্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বিকালে রাজধানীর পিলখানায় সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বিকেল ৫টা ৩০ মিনিটে রাজ্জাকের সঙ্গে থাকা অস্ত্র, গুলি ও আনুষঙ্গিক জিনিসপত্রসহ তাকে ফেরত দেয়া হয়।
তিনি আরও বলেন, নায়েক রাজ্জাকের বিষয়টি নিয়ে প্রায় সাড়ে ৩ ঘণ্টা আলোচনা হয়। রাজ্জাক সুস্থ আছেন বলেও জানান বিজিবি মহাপরিচালক।

আজিজ বলেন, ১৭ জুন যে ঘটনাটি ঘটে তাতে দু’পক্ষের মধ্যে কিছুটা ভুল ছিল। ১৭ জুন যখন  রাতে একটি টহল বাহিনী দুটি নৌকা নিয়ে টহল দিতে থাকে, নৌকা দুটিতে তিন জন করে মোট ছয় জন সদস্য ছিল। তাদের দলনেতা ছিল রাজ্জাক। কিন্তু যখন তারা টহল শেষ করে ভোর ৫টা দিকে ক্যাম্পে ফিরছিল তখন আসার পথে এক জায়গায় কিছু লোক এবং নৌকা দেখে তারা সেখানে থামে এবং তাদের সার্চ করে। কিন্তু আমাদের একটি ভুল ছিল আমাদের নৌকাটি প্রায় সীমানা অতিক্রম করে ৪শ’থেকে ৫শ’ গজ দূলে চলে গিয়েছিল কিন্তু নদীতে টহল দেওয়ার সময় আমাদের ৭৫-১০ গজের মধ্যে থাকতে হবে। তখন মিয়ানমার থেকে সিভিল পোশাক পড়া কয়েকজন লোক এসে তাদের চলে যেতে বলে। কিন্তু এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতি হয়। পড়ে গুলি বিনিময়ও হলে আমাদের বিজিবি সদস্য বিপ্লব গুলিবিদ্ধ হয়। এবং এক পর্যায়ে মিয়ানমার থেকে আরও একটি ট্রলার এসে রাজ্জাককে জোর করে ধরে নিয়ে যায়।

https://www.youtube.com/watch?v=udUO93SGYcU

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ