,

টাইটানিকের সুরকার হর্নার বিমান দুর্ঘটনায় নিহত

news-image

অস্কারজয়ী টাইটানিকের গানের সুরকার জেমস হর্নার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে তিনি প্রাণ হারান। হর্নারের সহকারী সিলভিয়া প্যাট্রিজা এই তথ্য নিশ্চিত করেছেন। 
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জেমস হর্নারকে বহনকারী দুই আসনবিশিষ্ট ছোট বিমানটির ইঞ্জিন হঠাত্ করেই বিকল হয়ে যায়। এরপর আগুন ধরে গেলে এটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা শহরের লস প্যাড্রিস ন্যাশনাশ ফরেস্টে বিধ্বস্ত হয়।
ভেঞ্চুরা শহরের মুখপাত্র মাইক লিন্ডবারি বলেন, জেমসকে বহনকারী এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি সোমবার সকাল সাড়ে ৯টায় লস এঞ্জেলস থেকে ১০০ মাইল উত্তর-পশ্চিমাঞ্চলের এই বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে আরোহী মারা গেছেন। তার মৃত্যুতে হলিউড একজন মেধাবীকে হারাল বলে মন্তব্য করেছেন সিলভিয়া। ‘টাইটানিক’ ছবির সংগীত পরিচালনার জন্য হর্নার দুইটি ক্যাটাগরিতে অস্কার জিতেছেন। অধিকাংশ সময় পরিচালক জেমন ক্যামেরুনের ছবির কাজ করতেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে