,

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি

news-image

বগুড়ার শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে এক আওয়ামীলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল বাজারস্থ বাছেদ কমপ্লেক্সে অবস্থিত শেফালী ষ্টোর নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানে এই ডাকাতির ঘটনা ঘটে। অত্র ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও গাড়ীদহ ইউনিয়ন আওয়ামীলীগ পশ্চিম শাখার সভাপতি মোজাম্মেল হক মোজাম জানান, অন্যান্য দিনের ন্যায় ব্যবসায়িক কার্যক্রম শেষে মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে বাড়িতে যান। পরে ওইরাত অনুমান সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ১০-১২জনের সশস্ত্র ডাকাতদল প্রথমে নৈশ্যপ্রহরী নুরুল ইসলাম ও সৈয়দ আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর তাঁর প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে সশস্ত্র ডাকাতরা ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা প্রায় ৮লাখ টাকার গ্যাস সিলিন্ডার, তেল, শিশুখাদ্য, সিগারেটসহ নিত্যপণ্য ট্রাকভর্তি করে লুটে নিয়ে নির্বিঘে চলে যায়। আর ওই দুই নৈশ্যপ্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় পাশ্ববর্তী মহিপুর দুগ্ধ ও প্রাণী উন্নয়ন খামারের সামনে ফেলে রেখে যায় বলে তিনি জানান। পরে ঘটনাটি রাতেই থানা পুলিশকে জানানো হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ হাশমী জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। দ্রæততম সময়ের মধ্যেই এই ঘটনার রহস্য উদঘাটিত হবে এবং জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে এই পুলিশ কর্মকর্তা আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ