বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজ্ঞান শিখতে আগ্রহী গ্রামের মেয়েরাও

news-image

২১ জুন থেকে ২৩ জুন খুলনার রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-এসপিএসবি শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৫ এর প্রথম কুদরাত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প। তিন দিনের এই সামার ক্যাম্পে অংশ নিয়েছে স্কুলের বিভিন্ন শ্রেণির ৪২ জন শিক্ষার্থী। কীভাবে বৈজ্ঞানিক গবেষণা করতে হয় ক্যাম্পে শিক্ষার্থীদের সেই বিষয়টি শেখানো হয়। পরে ক্যাম্পের শিক্ষার্থীরা বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পে অংশ নেয়। ক্যাম্পটি পরিচালনা করেন শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক সমন্বয়কারীগণ। শিক্ষার্থীরা ৬টি দলে ভাগ হয়ে একটি গবেষণা প্রকল্পে কাজ করে। তিন দিনের ক্যাম্পের শুরুতে তাদের শেখানো হয় গবেষণার কর্মপদ্ধতি। দলগুলো স্কুলের আশপাশের এলাকার পরিবেশ-প্রতিবেশ দেখে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে। সমস্যাগুলোর মধ্য থেকে ছয়টি দল ছয়টি সমস্যা বেছে নেয় পরবর্তী দুই দিন গবেষণা করে সেগুলোর সমাধানের উপায় খুঁজে বের করে। এর মধ্যে ছিল, স্কুল সংলগ্ন আঠারোবাঁকী নদীর পলিমাটি পর্যবেক্ষণ এবং পলি জমা হওয়ার পরিমাণ নির্ণয়, দ্বিপক্ষল যৌগিক পত্র বিশিষ্ট গাছের অনুভূতি প্রবণতা বিশ্লেষণ, মানুষের উচ্চতার সঙ্গে প্রতিটি স্বাভাবিক পদক্ষেপে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক নির্ণয়, বিভিন্ন উসের পানির তাপমাত্রা পর্যবেক্ষণ এবং তারতম্যের কারণ বিশ্লেষণ, মিষ্টিজাতীয় দ্রব্যের প্রতি পিঁপড়ার আকর্ষণ এবং তা দূর করার উপায়, বিভিন্ন পরিবেশে লজ্জাবতী গাছের অনুভূতি প্রবণতা নির্ণয়। ক্যাম্পের শেষদিন শিক্ষার্থীরা তাদের গবেষণার ফলাফল বৈজ্ঞানিক পোস্টারের মাধ্যমে উপস্থাপন করে।
আয়োজকেরা জানান, এসব শিক্ষার্থীরা এর আগে কখনো বৈজ্ঞানিক পোস্টারের নামও শোনেনি। গ্রামের মেয়েদের বেশির ভাগই কোনো দিন কম্পিউটার ব্যবহার করেনি, অধিকাংশই জানে না ইন্টারনেট কি। এমন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা এমন সব চমকার গবেষণা এবং বৈজ্ঞানিক পোস্টার তৈরি করে সবাইকে মুগ্ধ করে।
ক্যাম্পের সমাপনী দিনে ছয়টি দল তাদের পোস্টার সবার সামনে উপস্থাপন করে। সমাপনী অনুষ্ঠানে অংশ নেন স্কুলের প্রতিষ্ঠাতা এস এম লিয়াকত, যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও স্কুল পরিদর্শক এবং কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক।
ক্যাম্পের অন্যতম পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ ফাতিউর রহমান বলেন, ‘এই স্কুলের শিক্ষার্থীরা অসম্ভব মেধাবী এবং সম্ভাবনাময়। এই তিন দিন তাদের মধ্যে যে জানার আগ্রহ তাতে বোঝা যায় সুযোগ পেলে এরাও ভবিষ্যতে অনেক ভালো করবে।’
ক্যাম্পের আরেক মেন্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মোহাম্মদ আরমান বলেন, ‘এই তিন দিন আমি অনেকগুলো মেয়েকে বদলে যেতে দেখলাম। নিশ্চয় সব প্রতিকূলতা জয় করে এগিয়ে যাবে তারা। এই মেয়েগুলোর এত প্রতিকূলতার মধ্যে এভাবে শেখার আগ্রহ আমাকেও অনেক উৎসাহিত করেছে, আমিও নতুন করে অনুপ্রাণিত হয়েছি।’
শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের প্রস্তুতিমূলক কুদরত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প সারা দেশে পর্যায় ক্রমে আয়োজন করা হচ্ছে। ২৬ জুন নারায়ণগঞ্জে, ২৭ জুন সিলেট ও দিনাজপুরে এবং ২৯ জুন ঢাকায় শুরু হবে পরবর্তী কুদরত-ই-খুদা সামার সায়েন্স ক্যাম্প।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক