,

চট্টগ্রামে বন্ধুকে খুনের দায়ে একজনের যাবজ্জীবন

news-image

নগরীর বাকলিয়ায় তৌহিদুল ইসলাম প্রকাশ আকাশ নামে একজনকে খুনের দায়ে তার বন্ধু নূর মোহাম্মদ ওরফে সেলিমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। বুধবার (২৪ জুন) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জামিউল হায়দার এ রায় দিয়েছেন। দন্ডিত সেলিম নগরীর বাকলিয়া থানার তক্তারপোল এলাকার মৃত হাজি রমজান আলীর ছেলে। রায় ঘোষণার সময় সেলিম আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আদালত সূত্রে রায়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কথাকাটি থেকে দুই বন্ধু সেলিম ও আকাশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ দ্বন্দ্বের জের ধরে ২০০৭ সালের ২০ মে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেলিম ফোন করে বাকলিয়ার তক্তারপোল এলাকার এসএ ভিলার সামনে ডেকে নিয়ে আসে আকাশকে। এরপর তাকে ছুরিকাঘাত করে সেলিম। অতিরিক্ত রক্তক্ষরণে আকাশের মৃত্যু হয়। এ ঘটনায় আকাশের ভাই মোহাম্মদ আলী আজগর খান বাদি হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠন করা হয়। মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহন শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে