,

৯১ বলে বাংলাদেশের ১০০ পার

news-image

১৫.১তম ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করলো বাংলাদেশ। ক্রিজে ব্যাট হাতে ভক্তদের আশা দেখাচ্ছেন তরুণ তারকা লিটন কুমার দাস ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম। ৩৪ বলে ৪০ রানের মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ওপেনার সৌম্য সরকার। বাংলাদেশের দ্বিতীয় উইকেটও পান ভারতীয় পেসার ধাওয়াল কুলকার্নি। এর আগে ব্যক্তিগত ৫ রানে তামিম ইকবালকে সাজঘরে ফেরত পাঠান এ ভারতীয় পেসার।  দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৫১ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও লিটন দাস। শেষ পর্যন্ত ৫৪ রানে ভাঙে এ জুটি। এতে ৯.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৬২/২এ।  মিরপুরে ম্যারাথন এক ওভার করেন ভারতীয় পেসার স্টুয়ার্ট বিনি। ইনিংসের পঞ্চম ওভারে সৌম্য সরকারের ব্যাটে জোড়া বাউন্ডারি খেয়ে দিশাহার স্টুয়ার্ট বিনি শেষে দেন টানা তিন ওয়াইড। এতে ৯ ডেলিভারিতে শেষ হয় বিনি ওভার।  ৩১৮ রানের টার্গেটে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৮ রানে উইকেট দিয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। এর আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সাজঘরের পথ দেখান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তিগত ৬৯ রানে মাশরাফির বলে শূন্যে ক্যাচ তুলে দেন এমএস ধোনি। আর তা দারুণ দক্ষতায় তালুবন্দি করেন বাংলাদেশের তরুণ তারকা মুস্তাফিজুর রহমান।  এর আগে ভয়ঙ্কর হয়ে ওঠা ধোনি-রাইডুর জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই।   এতে ভাঙে ধোনি-রাইডুর ৯৪ রানের জুটি। চাপের মুখেও ব্যাটে ছন্দ খুঁজে পান ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যক্তিগত অর্ধশতক নিয়ে ক্রিজে বহাল ভারত অধিনায়ক। টসে হেরে আগে ব্যাটিংয়ে ৪৫.২ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৬৮/৫। ওপেনার শিখর ধাওয়ানকে ফেরান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভারতের দলীয় ১৫৮ ও ধাওয়ানের ব্যক্তিগত ৭৫ রানে ফেরান মাশরাফি। বিরাট কোহলি ব্যক্তিগত ২৫ রানে সাকিব আল হাসানের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান। এর আগে  মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ভারতের ওপেনার রোহিত শর্মা সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৯ রানে । এই নিয়ে টানা তৃতীয়বার মুস্তাফিজের বলে আউট হলেন ওয়ানডে ক্রিকেটা দুইবার ডবল সেঞ্চুরির কৃত্তিব দেখানো এ ভারতীয় ব্যৗাটিং তারকা।  ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৭ রানে অপরাজিত আছেন।
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারতকে প্রথম ওয়ানডেতে ৭৯ রনে ও দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। আজ হোয়াটওয়াশের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদের বদলে আজ একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আরাফাত সানি।

বাংলদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ভারত দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল,  রবিচন্দ্রন অশ্বিন, ধাওয়াল কুলকার্নি ও উমেশ যাদব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা