,

৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়ায়

news-image

চলতি বছরে বাংলাদেশ থেকে ৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের করা প্রায় সাড়ে ১৪ লাখ নিবন্ধিত কর্মীর মধ্যে থেকে বেসরকারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এ কর্মী সরবরাহ করবে বাংলাদেশ। বুধবার মালয়েশিয়ার পুত্রজায়ায় সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী দাতো ড. আহমাদ জাহিদ হামিদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বৈঠক করেন। এর আগে ২০১২ সালে ২৬শে নভেম্বর জি টু জি পদ্ধতিতে কর্মী প্রেরণের জন্য উভয় দেশ চুক্তি স্বাক্ষর করে। কিন্তু এ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির কারণে শুরু থেকেই রিক্রটিং এজেন্সি এবং বিভিন্ন সংস্থা এ পদ্ধতির বিরোধীতা করে আসছিল। সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে অবৈধ অভিবাসনের কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হওয়ায় দেশটির আমন্ত্রণে কর্মী প্রেরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রীর নেতৃত্বে ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার ৫ দিনের সফরে মালয়েশিয়া যান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ